একটু পুরনো হলেই কি জলদি ফুরিয়ে যাচ্ছে ব্যাটারি? ফোন বদলানোর আগে ঝটপট করে নিন এই কাজগুলো

স্মার্টফোন ব্যবহারকারীদের অন্যতম বড় একটি সমস্যা হলো দ্রুত ব্যাটারি ফুরিয়ে যাওয়া। বিশেষ করে ফোন একটু পুরনো হতেই এই সমস্যা আরও প্রকট আকার ধারণ করে। অনেকেরই অভিযোগ, দিনে দু’বার পর্যন্ত ফোন চার্জ দিতে হয়। তবে নতুন ফোন বা ব্যাটারি কেনার কথা ভাবার আগে ফোনের কিছু সাধারণ সেটিংসে সামান্য পরিবর্তন এনে দেখতে পারেন। এতে ব্যাটারির ওপর চাপ অনেকটাই কমবে এবং চার্জ অনেক বেশি সময় ধরে টিকবে।

ব্যাটারি দ্রুত শেষ হওয়ার অন্যতম বড় কারণ হলো ফোনের ডিসপ্লে। তাই ব্রাইটনেস প্রয়োজনের তুলনায় কম রাখা এবং স্ক্রিন টাইমআউট ৫ থেকে ১০ সেকেন্ডে নামিয়ে আনার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। একইসঙ্গে অপ্রয়োজনীয় ‘অলওয়েজ-অন ডিসপ্লে’ বন্ধ রাখা এবং ব্যাটারির খরচ কমাতে ‘ডার্ক মোড’ ব্যবহার করা অত্যন্ত কার্যকর। পাশাপাশি, স্ক্রিনের রিফ্রেশ রেট ১২০Hz থেকে কমিয়ে ৬০Hz এ নামিয়ে আনলে ব্যাটারি ব্যাকআপ অনেকটাই বাড়ানো সম্ভব।

এছাড়াও ব্যাকগ্রাউন্ডে চলা অপ্রয়োজনীয় অ্যাপগুলির ব্যাটারি ব্যবহারের ওপর নজরদারি জরুরি। কোন অ্যাপ বেশি চার্জ খাচ্ছে তা দেখে ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটি সীমিত করা কিংবা অব্যবহৃত অ্যাপ আনইনস্টল করে দেওয়া বুদ্ধিমানের কাজ হবে। দুর্বল নেটওয়ার্কের এলাকায় বারবার সিগন্যাল খোঁজার কারণেও দ্রুত চার্জ শেষ হয়, তাই প্রয়োজনে ফ্লাইট মোড ব্যবহার করতে পারেন। এই ছোট্ট কৌশলগুলি মেনে চললেই বারবার ফোন চার্জ দেওয়ার ঝামেলা থেকে মুক্তি পাওয়া সম্ভব।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *