স্মার্টফোনের দুনিয়ায় ইতিহাস গড়তে চলেছে পোকো! আসছে ১০ হাজার এমএএইচের বিশাল ব্যাটারিযুক্ত ফোন

স্মার্টফোনের বাজারে বড় চমক নিয়ে আসছে পোকো। আগামী ৪ সেপ্টেম্বর দুপুর ১২টায় ভারতে লঞ্চ হতে চলেছে বহুল প্রতীক্ষিত ‘পোকো এক্স৮ ৫জি’ এবং ‘পোকো এক্স৮ পাওয়ার ৫জি’ সিরিজ। দুর্দান্ত সব ফিচারের পাশাপাশি এই ফোনের ব্যাটারি ক্ষমতা অবাক করার মতো, যা ইতিমধ্যেই প্রযুক্তি প্রেমীদের মধ্যে তুমুল আলোচনার জন্ম দিয়েছে। ফ্লিপকার্টের মাধ্যমে বিক্রি হওয়া এই ফোন দুটিতে থাকছে একগুচ্ছ আকর্ষণীয় ফিচার।
আসছে ১০,০০০mAh ব্যাটারির শক্তিশালী ফোন নতুন এই সিরিজের সবচেয়ে বড় আকর্ষণ এর ব্যাটারি ব্যাকআপ। পোকো এক্স৮ পাওয়ার ৫জি মডেলে থাকছে বিশাল ১০,০০০mAh ব্যাটারি, যা একবার চার্জ দিলে একটানা সাড়ে তিন দিন পর্যন্ত প্লেব্যাক টাইম দিতে সক্ষম। অন্যদিকে, স্ট্যান্ডার্ড পোকো এক্স৮ ৫জি মডেলে দেওয়া হয়েছে ৯,০০০mAh ব্যাটারি, যা এক চার্জেই ৩.২ দিন পর্যন্ত ব্যাকআপ দেবে। দ্রুত চার্জিংয়ের জন্য পাওয়ার মডেলে ১০০W ওয়্যারড চার্জিং এবং এক্স৮ মডেলে থাকছে ৬৭W চার্জিং সাপোর্ট। পাশাপাশি কোম্পানি উভয় ফোনেই দীর্ঘ ছয় বছরের ব্যাটারি লাইফের নিশ্চয়তা দিচ্ছে।
ডিসপ্লে এবং প্রসেসর ফোন দুটিতে দুর্দান্ত ভিজ্যুয়াল অভিজ্ঞতা দিতে রয়েছে ৬.৮৩ ইঞ্চির ১.৫কে অ্যামোলেড ডিসপ্লে, যা ১২০Hz রিফ্রেশ রেট এবং সর্বোচ্চ ৩,৫০০ নিটস পর্যন্ত ব্রাইটনেস সাপোর্ট করবে। পারফরম্যান্সের দিক থেকে পোকো এক্স৮ পাওয়ারে স্ন্যাপড্রাগন ৬ জেন ৫ এবং স্ট্যান্ডার্ড মডেলে স্ন্যাপড্রাগন ৬এস জেন ৪ চিপসেট ব্যবহার করা হতে পারে। ফোনগুলোর স্থায়িত্ব বাড়াতে আইপি৬৬, আইপি৬৮, আইপি৬৯ এবং আইপি৬৯কে রেটিং দেওয়া হয়েছে।
ক্যামেরা ও অন্যান্য আপডেট ফটোগ্রাফির জন্য পোকো এক্স৮ পাওয়ারে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ৫০ মেগাপিক্সেলের মূল ক্যামেরা, ৮ মেগাপিক্সেলের আলট্রাওয়াইড লেন্স এবং সামনে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকছে। সাধারণ মডেলে থাকবে ৫০ মেগাপিক্সেল রিয়ার ও ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এছাড়া ব্যবহারকারীরা দীর্ঘমেয়াদী সুবিধার জন্য উভয় ফোনেই ৪টি অ্যান্ড্রয়েড ও ৬ বছরের সিকিউরিটি আপডেট পেতে চলেছেন।