“নান্দীগ্রামের মতো যাদবপুর থেকেও সব সাফ করব!” কড়া হুঁশিয়ারি দিয়ে কী বললেন বিজেপি নেতা?

যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University) এবং রাজ্যের শাসকশিবিরকে নিশানা করে তীব্র আক্রমণ শানালেন বিজেপি নেতা তথা বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সম্প্রতি এক অনুষ্ঠানে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে একাধিক বিস্ফোরক মন্তব্য করেন তিনি, যা নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে।

কী অভিযোগ তুললেন শুভেন্দু অধিকারী? অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী দাবি করেন, বিগত ১৫ বছর ধরে রাজ্যে এক বিশেষ শক্তির প্রভাব বজায় রয়েছে এবং তারই জেরে বিভিন্ন ক্ষেত্রে বিতর্ক তৈরি হচ্ছে। তাঁর অভিযোগ, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বহু মেধাবী ও জাতীয়তাবাদী ছাত্রছাত্রী পড়াশোনা করলেও, হস্টেলের কিছু ছাত্রের ওপর বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হয়। এর আগে র‌্যাগিংয়ের জেরে এক ছাত্রের মৃত্যুর প্রসঙ্গ টেনে তিনি বিশ্ববিদ্যালয় চত্বরে নিজের ওপর হামলার অভিযোগও পুনর্ব্যক্ত করেন।

‘লেনিনগর’ করার চক্রান্ত প্রতিহত করার হুঁশিয়ারি: যাদবপুর বিশ্ববিদ্যালয়কে ‘লেনিনগর’ বানানোর চেষ্টা চলছে বলে অভিযোগ করে শুভেন্দু বলেন, এই ধরনের প্রবণতা কোনভাবেই মেনে নেওয়া হবে না। তিনি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন, যেভাবে একসময়ে জঙ্গলমহল থেকে মাওবাদী প্রভাব বা নন্দীগ্রাম থেকে বাম রাজনীতি নির্মূল করা হয়েছিল, ঠিক একইভাবে যাদবপুর চত্বর থেকেও সমস্ত ‘অ্যান্টি-ন্যাশনাল’ বা দেশবিরোধী শক্তির প্রভাব চিরতরে খতম করা হবে। একইসঙ্গে তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, গেরুয়া আদর্শ এবং জাতীয়বাদের সঙ্গে কোনও অবস্থাতেই আপস করা হবে না।

Rick Sarkar
  • Rick Sarkar

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *