“ভয়ঙ্কর রূপ নিচ্ছে হিমালয়!” গ্ল্যাসিয়ার ফেটে আকস্মিক হড়পা বানের আশঙ্কায় কাঁপছে প্রতিবেশী দেশ

বিশ্বের অন্যতম সুন্দর দেশ হিসেবে পরিচিত নেপাল বর্তমানে এক চরম প্রাকৃতিক সঙ্কটের মুখে দাঁড়িয়ে রয়েছে। ভৌগোলিক অবস্থান এবং জলবায়ুর ভয়াবহ পরিবর্তনের জেরে হিমালয়ের এই কোলে একের পর এক প্রাকৃতিক বিপর্যয় হানা দিচ্ছে, যা নিয়ে রীতিমতো উদ্বেগে বিশেষজ্ঞরা।

কেন বাড়ছে এই বিপদের ঝুঁকি? বিশেষজ্ঞদের মতে, নেপাল বিশ্বের দুটি বিশাল টেকটনিক প্লেট—ভারতীয় এবং ইউরেশিয়ান প্লেটের ঠিক মাঝখানে অবস্থিত। এর ফলে এটি পৃথিবীর অন্যতম প্রধান সক্রিয় ভূমিকম্পপ্রবণ অঞ্চল। ভারতীয় প্লেট ক্রমাগত উত্তর দিকে সরে যাওয়ার ফলে হিমালয়ের তলদেশে যে বিপুল শক্তি জমা হচ্ছে, তা সময়ে সময়ে বড় ভূমিকম্পের রূপ নিচ্ছে।

জলবায়ু পরিবর্তন এবং গ্ল্যাসিয়ারের গ্রাস: ভূমিকম্পের পাশাপাশি জলবায়ু পরিবর্তনের মারাত্মক প্রভাব পড়েছে হিমালয়ের ওপর। হু হু করে গলে যাচ্ছে বরফ ও গ্ল্যাসিয়ার, যার জেরে তৈরি হচ্ছে বিশাল সব গ্ল্যাসিয়াল হ্রদ। এই হ্রদগুলি ফেটে হঠাৎ আকস্মিক বন্যা বা গ্ল্যাসিয়ার লেক আউটবার্স্ট ফ্লাড (GLOF)-এর মতো ভয়াবহ বিপর্যয় নেমে আসছে। নিমেষের মধ্যে ভেসে যাচ্ছে একের পর এক গ্রাম ও জনপদ। এছাড়া পাহাড়ি এলাকার নরম মাটি এবং দুর্বল হতে থাকা পারমাফ্রোস্টের জেরে হু হু করে বাড়ছে ভূমিধসের ঘটনাও। সার্বিকভাবে হিমালয়ের এই বদল শুধু নেপাল নয়, গোটা উপদ্বীবেই এক বড় অশনি সঙ্কেত বয়ে আনছে।

Rick Sarkar
  • Rick Sarkar

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *