প্রথম প্রেমের তথ্য ফাঁস করলেন শাহরুখ, ফ্যানেরা মুগ্ধ শাহরুখের কথায়
শাহরুখ খানকে নিয়ে ভক্তদের আগ্রহের কমতি নেই। তার লাইফস্টাইল, বাড়ি-গাড়ি, ব্যক্তিগত জীবন এমনকি প্রেমও। তার প্রথম প্রেমিকা কে? এক ভক্তের এমন প্রশ্নের জবার সম্প্রতি নিজেই দিয়েছেন বলিউড বাদশা। যা নিয়ে বলিউডে দেখা দিয়েছে শোরগোল।
বৃহস্পতিবার সামাজিক মাধ্যম টুইটারে ভক্তদের জন্য Ask SRK সেশন খোলেন শাহরুখ খান। সেখানে শাহরুখকে তার প্রথম প্রেমিকার নাম জিজ্ঞেস করেন এক ভক্ত। আর শাহরুখ খানও ফাঁস করে দেন প্রথম প্রেমিকার নাম।
টুইটারে এক ভক্ত লেখেন- @iamsrk তোমার প্রথম প্রেমিকা কে? জবাবে অভিনেতা লেখেন- আমার বউ গৌরী।
কিং খানের এই জবাব মন কেড়ে নিয়েছে সবার।
এক কমন ফ্রেন্ডের বাড়ির পার্টিতে প্রথম দেখা হয় শাহরুখ ও গৌরীর। তখন শাহরুখের বয়স ১৮ আর গৌরীর ১৪। এরপরই শুরু হয় দুজনের প্রেম।
শাহরুখের ওপর রাগ করে গৌরী একবার সম্পর্ক ভেঙে দিয়েছিলেন। রাগ করে চলে এসেছিলেন মুম্বাই। তবে কিং খান হার মানেননি। তিনিও গৌরীকে খুঁজতে চলে আসেন স্বপ্নের নগরীতে। সমুদ্রতটে খুঁজতে থাকেন। পকেটে মাত্র ৪০০ টাকা নিয়ে তিনি এক অটোচালককে অনুরোধ করেছিলেন তাকে যতগুলো সম্ভব বিচে নিয়ে যেতে।
অবশেষে খুঁজে বের করেন ভালোবাসার মানুষকে। শুরু হয় দুজনের স্বপ্নের সফর। ১৯৯১ সালের ২৫ অক্টোবর বিয়ে বন্ধনে আবদ্ধ হন তারা। এ দম্পতির তিন ছেলেমেয়ে- আরিয়ান, সুহানা আর আব্রাহাম।