কারারক্ষীদের চোখে মরিচের গুঁড়ো ছিটিয়ে,পালিয়ে গেল ২ কুখ্যাত বন্দি

পূর্ব আফ্রিকার দেশ ইথিওপিয়ার একটি কারাগার থেকে অভিনব উপায়ে পালিয়েছেন দেশটির কুখ্যাত দুই বন্দি।
দেশটির পুলিশের বরাতে সংবাদমাধ্যম বিবিসি জানায়, শুক্রবার(১৩ জানুয়ারি) দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর আলাবার একটি কারাগারে কারারক্ষীদের চোখে মরিচের গুঁড়ো ছুড়ে মারে চার বন্দি। পরে দুই জন পালিয়ে যেতে সক্ষম হয়।

দক্ষিণাঞ্চলীয় প্রদেশের পুলিশের ডেপুটি কমান্ডার তাজু নেগাশ বলেন, পালানোর চেষ্টা করা চার বন্দির একজন নিহত, আরেকজন আহত এবং দু’জন পলাতক রয়েছে।

তিনি জানান, নিহত বন্দির বিরুদ্ধে পুলিশ কর্মকর্তার উপর গ্রেনেড নিক্ষেপের অভিযোগে মামলা রয়েছে। বন্দিরা শুকনো মরিচের গুঁড়া কোথায় থেকে সংগ্রহ করেছে তা এখনো জানা সম্ভব হয়নি।

পুলিশ বলছে, মরিচের গুঁড়োর হামলায় পুলিশ সদস্যদের ক্ষতি হয়নি।

ইথিওপিয়ার রান্নায় শুকনো মরিচ ব্যবহার করা হয়। মরিচ উৎপাদনে আলাবা বিখ্যাত।

কর্তৃপক্ষ বলছে, কারাগার থেকে পালানো দুই বন্দি বিপজ্জনক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *