13 GB পর্যন্ত RAM ব্যবহার করা যায় এই ফোনে, জেনেনিন নাম ও ফিচার

নতুন ফোন এনেছে ইনফিনিক্স। হেলিও জি৯৯ প্রসেসরে চলা নোট ১২ প্রো মডেলের এ ফোনে ৮ গিগাবাইট র‍্যাম রয়েছে, যা ১৩ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যায়। ২৫৬ গিগাবাইট রম সুবিধার এই ফোনের দাম ধরা হয়েছে ২৬ হাজার ৪৯৯ টাকা। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে চীনা ফোন নির্মাতা প্রতিষ্ঠানটি।

৬.৭ ইঞ্চি পর্দার ফোনটির পেছনে মোট ১০৮ মেগাপিক্সেল তিনটি ক্যামেরা রয়েছে। সেলফি তোলার জন্য সামনে রয়েছে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা। ফলে কম আলোতেও ভালো মানের ছবি তোলা যায়।

দুটি স্টেরিও স্পিকার সুবিধার ফোনটিতে পাঁচ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি থাকায় দীর্ঘ সময় ব্যবহার করা যায়। ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা ফোনটি দ্রুত চার্জও করা যায়।

ইনফিনিক্সের কান্ট্রি ব্যবস্থাপক লিউ ই বলেন, ‘নোট ১২ প্রো মডেলের ফোনটি দৈনন্দিন কাজের পাশাপাশি দ্রুত গেম ও অ্যাপ ব্যবহারের সুযোগ দেবে। ফলে তরুণদের পাশাপাশি যেকোনো ব্যক্তির কাছে ফোনটি জনপ্রিয়তা পাবে বলে আমরা আশা করছি।’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *