বিশেষ: ১৩ তারিখ ১৩টা ১৩ মিনিটে বাজ পড়ে ১৩ বছরের কিশোরের ওপর! তারপর…যা ঘটলো
১৩ সংখ্যাটি নিয়ে আলোচনা হয় অনেক। কথায় আছে ‘আনলাকি থার্টিন’। কিছু ক্ষেত্রে এ ধারণা বদলে যায়। আবার কিছু ক্ষেত্রে এ সংখ্যার অভিঘাত জীবনে এমনভাবে পড়ে, মনে থেকে যায় আজীবন।
সমুদ্রের ধারে খেলা করছিল এক কিশোর। আকাশের অবস্থা ভালো ছিল না। ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছিল। কালো হয়ে এসেছিল চারদিক। প্রাকৃতিক বিপর্যয়ের ইঙ্গিত তোয়াক্কা না করেই খেলা করছিল সে। আকাশে আলোর এই ঝলকানি তাকে মোহাবিষ্ট করে তুলেছিল। বজ্রাঘাত হতে পারে জেনেও সে চলে যায়নি।
হঠাৎই তার কাঁধে বাজ পড়ে। ব্রজাঘাতে কাঁধের প্রায় ৯০ শতাংশ পুড়ে যায়। তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় হাসপাতালে।
এতদূর জেনে অনেকেরই মনে হতে পারে, এ ঘটনার সঙ্গে ১৩-র যোগ কোথায়। বজ্রাঘাতে আহত হওয়া, এমনকি মৃত্যুর ঘটনা নতুন নয়। প্রায়ই হয়ে থাকে এমন। বজ্রাঘাতে আক্রান্ত কিশোরের বয়স ১৩ বছর। ঘটনাটি যখন ঘটে, ঘড়িতে তখন ১৩টা বেজে ১৩ মিনিট। দিনটি ছিল শুক্রবার, ১৩ তারিখ।
ইংল্যান্ডের এক সমুদ্রসৈকতে এ ঘটনা ঘটে। ওই কিশোরের কাঁধের অংশটি এমনভাবে ঝলসে গিয়েছিল যে বাঁচার আশা ছিল না। বাজ পড়ার সঙ্গে সঙ্গে ওই কিশোরকে অ্যাম্বুল্যান্সে করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
হাসপাতালে নিয়ে যাওয়ার সময় কিশোর শারীরিক অবস্থা কতটা আশঙ্কাজনক ছিল, তা জানান অ্যাম্বুল্যান্সের চালক রেক্স ক্লার্ক। তিনি বলেন, কাঁধ পুরো পুড়ে গিয়েছিল। বাঁচার আশা ছিল না। জোরে শ্বাস নিচ্ছিল। অজ্ঞানও হয়নি। বরং সচেতন ছিল। যে অবস্থায় আহত ওই কিশোরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, তাতে শুধু রেক্স নয়, বাকিদেরও মনে হয়েছিল বাঁচবে না।