প্রিয়াংকাকে চুমু খেয়ে বিপাকে রাহুল, শুরু হয়েছে বিতর্ক

কখনো মা সোনিয়া গান্ধীকে চুমু তো কখনো বোন প্রিয়াংকার হাতে হাত রেখে রাহুলের এগিয়ে যাওয়া, কখনো আবার বোনের উদ্দেশে ‘ফ্লায়িং কিস’ ছুড়ে দেওয়া রাহুলের এক একটি ছবি মন কেড়েছে আমজনতার।

কিন্তু এবার যেন একটু বিপাকেই পড়ে গেছেন রাহুল। ‘ভারত জড়ো যাত্রা’র এক মঞ্চে (৩ জানুয়ারি) বোনকে স্নেহচুম্বন দেওয়ায় তেতো কথা শোনালেন বিজেপির এক মন্ত্রী।

ইন্ডিয়া টুডে, আনন্দবাজার পত্রিকা। ‘ভারত জড়ো যাত্রা’য় সোমবার কংগ্রেস নেতা রাহুল গান্ধী গিয়েছিলেন কুরুক্ষেত্রে।

পরদিন মঙ্গলবার রাহুলকে মহাভারতের উদাহরণ টেনে বেনজির কটাক্ষ করলেন উত্তরপ্রদেশ রাজ্যের মন্ত্রী ও বিজেপি নেতা দীনেশপ্রতাপ সিংহ। বোন প্রিয়াংকাকে রাহুলের স্নেহচুমু করা নিয়ে বিজেপি নেতার মন্তব্য, পন্ডবরা কি বোনকে চুমু খেতেন? রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে (আরএসএস) ‘২১ শতকের কৌরব’ বলে কটাক্ষ করেছিলেন রাহুল। তার পালটা আক্রমণে যোগী সরকারের মন্ত্রী দীনেশের মন্তব্য, রাহুল গান্ধী আরএসএসকে কৌরব বলছেন। অর্থাৎ নিজেকে তিনি পাণ্ডব বলে বোঝাতে চাইছেন। যদি তাই হন, কোনো পাণ্ডব সর্বসমক্ষে ৫০ বছর বয়সে বোনকে চুম্বন করতেন?

এখানেই থামেননি ওই বিজেপি মন্ত্রী। বলেন, এটা ভারতীয় সংস্কৃতি নয়। ভারতীয় সংস্কৃতি এমন কিছু করার অনুমতি দেয় না। আরএসএসকে নিয়ে রাহুলের মন্তব্য প্রসঙ্গে দীনেশের সংযুক্তি, আরএসএস প্রচারকরা শপথ নেন অবিবাহিত থাকবেন।

লোভ থেকে দূরে থাকবেন। শুধু দেশসেবায় নিজেকে নিয়োজিত করবেন। কয়েকদিন আগে কংগ্রেসের ‘ভারত জড়ো’ যাত্রায় ধরা পড়ে একটি মিষ্টি ছবি। ছোট বোন প্রিয়াংকার গালে-কপালে স্নেহচুম্বন দিয়েছিলেন ভাই রাহুল। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় সেই ছবি এবং ভিডিও। তা নিয়ে কটাক্ষ করেছেন উত্তরপ্রদেশের মন্ত্রী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *