বিশেষ: যৌনভাবে চূড়ান্ত সুখী যেসব দেশের মানুষ, জেনেনিন ভারতের অবস্থান ?

প্রত্যেক দেশের নিজেস্ব রীতি-নীতি আছে। প্রত্যেকে তার দেশের নিয়ম মেনে চলার চেষ্টা করেন। যৌনতার ইতিহাসও দেশ ভেদে ভিন্ন রকম হয়। কারণ সব দেশের মানুষ এক্ষেত্রে সমান স্বাধীনতা ভোগ করেন না। আজ জানাবো যৌনভাবে চূড়ান্ত সুখী কোন কোন দেশের মানুষ।
>>সুইৎজারল্যান্ড: তালিকায় প্রথমেই রয়েছে এই দেশের নাম। এর মূল কারণ এখানে যৌনতা বিষয়ে রাখঢাক অনেক কম। ২০১৩ সালের একটি সমীক্ষা দেখাচ্ছে ২১ শতাংশ সুইস নাগরিকের যৌনজীবন চূড়ান্ত সুখের। ৩১ শতাংশ মানুষ পাবলিক প্লেসেই যৌনতায় লিপ্ত হয়েছেন। সুইৎজারল্যান্ডের নারীদের অকালে গর্ভবতী হওয়ার সম্ভাবনাও অনেক কম বাকি দেশগুলোর তুলনায়।

>>স্পেন: এই তালিকায় স্পেনের নামও থাকবে ওপরের দিকে। ৯৮৫০ স্প্যানিশ নাগরিকের উপর সমীক্ষা চালিয়ে দেখা যায় তাঁদের ৯০ শতাংশই যৌনভাবে সুখী।

>> ইতালি- ভালো খাবার , ভালো ওয়াইন ইতালির সম্পদ। কাজেই মানুষ যে সেখানে যৌনভাবেও চূড়ান্ত সুখী তা বলাই বাহুল্য।

>> ব্রাজিল- বলা হয়, স্পেনের পরেই সবচেয়ে বেশি লাভারবয় থাকেন ব্রাজিলে। ৮২ শতাংশ ব্রাজিলীয়ই সপ্তাহে একবার অন্তত যৌনতায় লিপ্ত হন।

>> নেদারল্যান্ড: ৬৪ শতাংশ ডাচ নারী-পুরুষ নিঃসংকোচে নিজেদের যৌন চাহিদার কথা বলতে পারেন। এখান থেকেই বুঝে নিতে হয় তারা যৌনভাবে কতটা সুখি।

>>মেক্সিকো- ২০০৮ সালে এখানে হাইস্কুলে ৭ লাখের বেশি সেক্স এডুকেশানের বই হাইস্কুলে বিক্রি হয়। এখানে জন্মনিয়ন্ত্রণ, সমকামিতা থেকে শুরু করে যাবতীয় বিষয়ে খোলামেলা আলোচনা হয়। তবে মেক্সিকোতে নারীপাচারের মতো ঘটনাও ঘটে।

>> ভারত-ভারতীয়দের যৌনতার জন্য অপেক্ষা করতে হয় অনেক বেশি বয়স পর্যন্ত। কিন্তু সবসময়েই যৌনতৃপ্ত দেশগুলোর শীর্ষতালিকায় থাকে ভারতের নামও।

সূত্র: নিউজ ১৮

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *