সাহিত্য আকাদেমিতে বড়সড় নিয়োগের বিজ্ঞপ্তি! কোন কোন পদে কর্মী নেওয়া হচ্ছে? রইল আবেদনের খুঁটিনাটি

চাকরিপ্রার্থীদের জন্য এক দুর্দান্ত সুখবর। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের অধীনস্থ স্বশাসিত সংস্থা ‘সাহিত্য অকাদেমি’ (Sahitya Akademi)-র পক্ষ থেকে কর্মী নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। দেশের বিভিন্ন মেট্রো শহর সহ কলকাতাতেও এই নিয়োগ করা হবে। যোগ্য ও ইচ্ছুক প্রার্থীরা নির্দিষ্ট নিয়ম মেনে এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন।

শূন্যপদ ও বিভিন্ন পদের বিবরণ:
সাহিত্য অকাদেমির এই নিয়োগ প্রক্রিয়ায় মোট ১৩টি ভিন্ন পদমর্যাদায় কর্মী নিয়োগ করা হবে। পদগুলির মধ্যে রয়েছে:

ডেপুটি সেক্রেটারি

অ্যাসিস্ট্যান্ট এডিটর

সিনিয়র লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট

জুনিয়র ট্রান্সলেশন অফিসার

টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ও প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট

প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট এবং প্রুফ রিডার কাম জেনারেল অ্যাসিস্ট্যান্ট

স্টেনোগ্রাফার গ্রেড-২, জুনিয়র ক্লার্ক ও মাল্টিটাস্কিং স্টাফ (MTS)

মেসেঞ্জার কাম রাইডার এবং ভ্যান রাইডার পদ।

যোগ্যতা অনুযায়ী এই পদগুলিতে আবেদন করলে চাকরিপ্রার্থীরা আকর্ষণীয় বেতন কাঠামোর সুযোগ পাবেন, যা ক্ষেত্রবিশেষে লক্ষাধিক টাকা পর্যন্ত হতে পারে। এই নিয়োগ সংক্রান্ত শিক্ষাগত যোগ্যতা, বয়সের সীমা এবং আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানতে সাহিত্য আকাদেমির অফিসিয়াল ওয়েবসাইট দেখার পরামর্শ দেওয়া হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *