তরুণদের বুক ধক করে দিতে আসছে ইয়ামাহার নতুন স্পোর্টবাইক! লঞ্চের আগেই ফাঁস হল চোখ কপালে তোলার মতো ফিচার্স

বাইকপ্রেমীদের জন্য বিরাট বড় সুখবর নিয়ে হাজির হয়েছে জাপানি টু-হুইলার জায়ান্ট ইয়ামাহা (Yamaha)। ভারতীয় বাজারে এবার এক্কেবারে নতুন একটি স্পোর্টবাইক লঞ্চ করতে চলেছে সংস্থাটি, যা নিয়ে ইতিমধ্যেই অটোমোবাইল বাজারে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। আগামী ২৭ আগস্ট আনুষ্ঠানিকভাবে এই বাইকটি উন্মোচন করা হবে। যদিও সংস্থার পক্ষ থেকে পাকাপাকিভাবে নাম ঘোষণা না করা হলেও, অটো বিশেষজ্ঞদের ধারণা এটি বহুল প্রতীক্ষিত ইয়ামাহা আর২ (Yamaha R2) হতে চলেছে। আর এই বাইকটি বাজারে এলে তা জনপ্রিয়তার নিরিখে জনপ্রিয় মডেল R15-কেও ছাপিয়ে যাবে বলে মনে করা হচ্ছে।

ইতিমধ্যেই নতুন এই বাইকের প্রি-বুকিং শুরু হয়ে গেছে। কোম্পানির প্রকাশিত একাধিক টিজারে বাইকটির শার্প এবং লেয়ার্ড ডিজাইন নজর কেড়েছে। “এক ঝলক। #আরইনস্টিংক্ট” হ্যাশট্যাগ দিয়ে প্রকাশিত টিজার থেকেই পরিষ্কার যে এটি ইয়ামাহার জনপ্রিয় ‘আর-সিরিজ’-এরই একটি দুর্দান্ত ফুল-ফেয়ার্ড স্পোর্টবাইক হতে চলেছে।

R15-এর চেয়ে কেন অনেক বেশি শক্তিশালী হবে এই বাইক? বিশেষজ্ঞদের অনুমান, নতুন এই বাইকটিতে বর্তমান R15-এর তুলনায় অনেকটাই বড় ও শক্তিশালী ইঞ্জিন ব্যবহার করা হতে পারে। ধারণা করা হচ্ছে, এতে প্রায় ২৫bhp শক্তি এবং ২০Nm টর্ক উৎপন্ন করার ক্ষমতা সম্পন্ন ইঞ্জিন থাকবে, যার সঙ্গে যুক্ত থাকবে একটি ৬-স্পিড গিয়ারবক্স, অ্যাসিস্ট ও স্লিপার ক্লাচ এবং একটি প্রিমিয়াম কুইক শিফটার। তুলনামূলকভাবে, ইয়ামাহা R15-এ ১৫৫ সিসির ইঞ্জিন থাকে যা ১৮.১bhp শক্তি দেয়। ফলে পাওয়ার আউটপুটের দিক থেকে এটি যে বাইকপ্রেমীদের রাতের ঘুম উড়িয়ে দেবে, তা বলাই বাহুল্য।

শুধু ইঞ্জিন বা পাওয়ারই নয়, আধুনিক ফিচারের দিক থেকেও এটি এক ধাপ এগিয়ে থাকবে। বাইকটিতে একাধিক রাইডিং মোড, ক্রুজ কন্ট্রোল এবং উন্নত অ্যারোডাইনামিক্সের জন্য বিশেষ উইংলেট থাকারও জোরালো সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে, আগামীকাল লঞ্চের আগেই বাইকবাজারের লাইমলাইট কেড়ে নিয়েছে ইয়ামাহার এই নতুন ধামাকা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *