এক চার্জে চলবে টানা ৪০ দিন! নোকিয়ার নতুন সস্তা ফোন বাজারে আসতেই ঝড় তুলল টেক দুনিয়ায়!

বিশ্বব্যাপী লঞ্চ হল Nokia 300 Charge, সিঙ্গেল চার্জেই চলবে ৪০ দিন
নিত্যদিনই বাজারে নতুন দামি স্মার্টফোন লঞ্চ হলেও সাধারণ মানুষের কথা মাথায় রেখে নোকিয়া (Nokia) নিয়ে এল এক দুর্দান্ত চমক। বিশ্ব বাজারে লঞ্চ হলো সংস্থার নতুন ফিচার ফোন— Nokia 300 Charge। দাম অত্যন্ত সাশ্রয়ী হলেও এই ফোনে এমন কিছু ফিচার দেওয়া হয়েছে, যা একে সাধারণ ফিচার ফোনগুলোর থেকে একেবারেই আলাদা করে তুলেছে।
কী বিশেষত্ব রয়েছে এই নতুন ফোনে?
-
বিশাল ব্যাটারি ও ব্যাকআপ: এই ফোনটির সবচেয়ে বড় আকর্ষণ হলো এর শক্তিশালী ৩,৭০০mAh ব্যাটারি। সংস্থার দাবি অনুযায়ী, একবার সম্পূর্ণ চার্জ দিলে এই ফোনটিতে ৩৭ ঘণ্টার টকটাইম এবং তাক লাগানো ৪০ দিনের স্ট্যান্ডবাই টাইম পাওয়া যাবে।
-
পাওয়ার ব্যাংক ফিচার: ফোনে একটি ডেডিকেটেড রিভার্স চার্জিং বাটন ও পোর্ট দেওয়া হয়েছে, যার সাহায্যে প্রয়োজনমতো অন্য ডিভাইসও চার্জ করা সম্ভব। এছাড়া রয়েছে একটি শক্তিশালী ডেডিকেটেড টর্চ লাইট।
-
দাম ও লভ্যতা: ফিলিপিন্সে লঞ্চ হওয়া এই ফোনটির দাম রাখা হয়েছে ২১৯০ PHP, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৩,৪00 টাকার কাছাকাছি। কালো, সবুজ এবং স্যান্ডস্টোন—এই তিনটি আকর্ষণীয় রঙে ফোনটি পাওয়া যাচ্ছে। যদিও ভারতের বাজারে এই ফোনটি কবে নাগাদ আসবে, সে বিষয়ে সংস্থার পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি।
স্মার্টফোনের ব্যাটারি নিয়ে যখন ব্যবহারকারীরা প্রায়ই সমস্যায় পড়েন, ঠিক তখনই নোকিয়ার এই দীর্ঘস্থায়ী ব্যাটারির ফিচার ফোনটি বাজারে নতুন ক্রেজ তৈরি করতে চলেছে।