‘গতরাতে স্ত্রী কামড় দিয়েছেন’! এসএসকেএমের ভাইরাল প্রেসক্রিপশন ঘিরে চাঞ্চল্য

শহরের একটি সরকারি সুপার স্পেশালিটি হাসপাতালের ওপিডি টিকিট নিয়ে সোশ্যাল মিডিয়ায় শোরগোল শুরু হয়েছে। গত শুক্রবারের তারিখ থাকা একটি প্রেসক্রিপশন ভাইরাল হওয়ার পর থেকেই নানা মহলে চর্চা চলছে। সেখানে রোগীর সমস্যার জায়গায় লেখা হয়েছে অদ্ভুত এক অভিজ্ঞতার কথা, যা দেখে অবাক হয়েছেন নেটিজেনরা।
ভাইরাল হওয়া ওই প্রেসক্রিপশনে রোগের বিবরণে লেখা রয়েছে, ‘Wife Bite, Last Night’ অর্থাৎ গতরাতে স্ত্রী কামড় দিয়েছেন। এর ঠিক পরেই চিকিৎসকের পরামর্শ বা অ্যাডভাইসের ঘরে লেখা হয়েছে, ‘Keep Distance From Wife’ অর্থাৎ স্ত্রীর সঙ্গে দূরত্ব বজায় রাখুন। এর নিচে কিছু ওষুধের নামও উল্লেখ করা হয়েছে।
সামাজিক মাধ্যমে এই ছবি ছড়িয়ে পড়ার পরেই নড়েচড়ে বসেছে এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষ। সূত্রের খবর, প্রেসক্রিপশনটি প্রকাশ্যে আসার পর হাসপাতালের বেশ কয়েকজন চিকিৎসক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন এবং এই ঘটনার উৎস সম্পর্কে জানতে চান। তবে হাসপাতালের সংশ্লিষ্ট দিনের ওপিডি রেজিস্টার বা এন্ট্রি খতিয়ে দেখে এই ধরনের কোনো প্রেসক্রিপশনের হদিস মেলেনি।
পুরো বিষয়টি ভুয়ো নাকি এর নেপথ্যে অন্য কোনো রহস্য রয়েছে, তা পরিষ্কার করতে তৎপর হয়েছে হাসপাতাল প্রশাসন। কে বা কারা এই প্রেসক্রিপশন তৈরি করে ছড়াল, তা জানতে ইতিমধ্যে ভবানীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুরো ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তের জন্য সাইবার ক্রাইম শাখার হস্তক্ষেপ দাবি করেছে এসএসকেএম কর্তৃপক্ষ।
আপনার কি মনে হয় এই ভাইরাল প্রেসক্রিপশনটি আসল নাকি নিছকই কোনো মজার ছলে তৈরি করা? কমেন্টে জানান আপনার মতামত।