পুজোর আগেই পকেট ফাঁকা হওয়ার জোগাড়! আজ কলকাতায় কত কমল বা বাড়ল সোনার দাম?

সামনেই দুর্গোৎসব, আর তারপরেই শুরু হয়ে যাবে বিয়ের মরসুম। এই দুই উৎসবে সোনা ও রুপো কেনার পরিকল্পনা যাঁদের রয়েছে, তাঁরা প্রতিদিনের বাজারদরের ওপর কড়া নজর রাখেন। শহরভেদে সোনার দাম সবসময়ই আলাদা হয়। কলকাতা স্বর্ণশিল্প বাঁচাও কমিটির (SSBC) সৌজন্যে প্ৰতিদিনের সেই ইন্ডিকেটিভ রেটই সামনে আসে।আজ সকালের প্রকাশিত বাজারদর অনুযায়ী, ২২ ক্যারেট হলমার্কযুক্ত সোনার বিক্রির দর প্রতি গ্রাম রয়েছে ১৫,৩৫৩ টাকা এবং কেনার দর প্রতি গ্রাম ১৪,৬৯১ টাকা। তবে গয়না কিনতে গেলে এই দামের সঙ্গে যুক্ত হবে ৩ শতাংশ জিএসটি (GST) এবং মেকিং চার্জ, যা সম্পূর্ণভাবে নির্ভর করে দোকান ভেদের ওপর।আজ কলকাতায় সোনা ও রুপোর বাজারদর (প্রতি গ্রাম/কেজি):ফাইন গোল্ড (৯৯৫): ₹১৬,১৪৫ প্রতি গ্রাম ২২ ক্যারেট (৯১৬) বিক্রি: ₹১৫,৩৫৩ প্রতি গ্রাম২২ ক্যারেট (৯১৬) কেনা: ₹১৪,৬৯১ প্রতি গ্রাম১৮ ক্যারেট (৭৫০): ₹১২,৫৯৫ প্রতি গ্রামরুপোর বার (৯৯৯): ₹২,৪৬,৯৭০ প্রতি কেজিবাঙালির আবেগে সোনা ও শুভ কাজের মেলবন্ধন চিরকালীন। তা সে ‘সোনার বাংলা’ হোক কিংবা একটি সাজানো সংসার—সব ভালর সঙ্গেই ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে সোনা। তাই সাধারণ মানুষের কাছে সোনা মানে কেবল লগ্নী বা বিনিয়োগ নয়, এটি একই সঙ্গে আভিজাত্য এবং সংস্কৃতির প্রতীক।