“তথাস্তু” থিমে চরম টুইস্ট! ফ্যানস কা ফয়সলায় মুখোমুখি লাভ গিল এবং রিয়া আহির, ভোট দেবেন কীভাবে?

শুরু হতে না হতেই বড়সড় টুইস্ট নিয়ে হাজির রিয়ালিটি শো ‘বিগ বস ২০’ (Bigg Boss 20)। এবারের বিশেষ ‘তথাস্তু’ থিম অনুযায়ী ঘরের অন্দরে অতিরিক্ত সুযোগ বা ‘এক্সট্রা জীবন দান’ পাওয়ার ক্ষমতা পুরোপুরি তুলে দেওয়া হয়েছে দর্শকদের হাতে। আর এই নিয়েই বর্তমানে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে চরম উন্মাদনা। বিশেষ পর্ব ‘ফ্যানস কা ফয়সলা’-য় এবার সরাসরি মুখোমুখি লড়াইয়ে নামছেন দুই প্রতিযোগী লাভ গিল (Love Gill) এবং রিয়া আহির (Rhiya Ahir)।

মঙ্গলবার নির্মাতাদের তরফে ইনস্টাগ্রামে একটি আকর্ষণীয় প্রোমো শেয়ার করে এই ভোটিং পর্বের ঘোষণা করা হয়েছে। জানানো হয়েছে, এই দুই প্রতিযোগীর মধ্যে কে শেষ পর্যন্ত বিগ বসের মূল ঘরে এন্ট্রি পাবেন, তা পুরোপুরি নির্ভর করছে দর্শকদের ভোটের ওপর। আগামী ২ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত জিওহটস্টার (JioHotstar) অ্যাপে এই ভোটিং লাইন খোলা থাকবে।

এই প্রসঙ্গে নিজের আত্মবিশ্বাসের কথা জানাতে গিয়ে লাভ গিল বলেন, শো শুরুর আগেই দর্শকদের রায়ে ঘরের প্রবেশের সুযোগ পাওয়া তাঁর কাছে দারুণ এক সুযোগ। পাঞ্জাবি দৃঢ়তা এবং শতভাগ সততা নিয়েই তিনি এই লড়াইয়ে নেমেছেন বলে জানান। অন্যদিকে, রিয়া আহিরও এই চ্যালেঞ্জকে স্বাগত জানিয়ে স্পষ্ট ভাষায় জানিয়েছেন যে চাপের মুখে পিছু হটার পাত্রী তিনি নন, বরং তীক্ষ্ণ বিচারবুদ্ধি ও স্পষ্ট মতামত নিয়েই তিনি এই মঞ্চে লড়বেন। অনুরাগীদের রায়ে কার কপালে শেষ পর্যন্ত বিগ বসের ঘরের চাবিকাঠি জোটে, এখন সেটাই দেখার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *