টানা ৫ দিন বন্ধ স্কুল! আগস্টের শেষ সপ্তাহে বিশাল ছুটির ঘোষণায় খুশিতে ডগমগ পড়ুয়ারা

একের পর এক উৎসব এবং সাপ্তাহিক ছুটির জেরে আগস্ট মাসের শেষ সপ্তাহে টানা পাঁচ দিন রাজ্যের সমস্ত স্কুল বন্ধ থাকার নির্দেশিকা জারি হয়েছে। এই খবরের জেরে স্বাভাবিকভাবেই খুশির হাওয়া স্কুল পড়ুয়াদের অন্দরে।

আগস্ট মাসের শেষ সপ্তাহে একাধিক গুরুত্বপূর্ণ উৎসবের কারণে এই ছুটির মেলা বসেছে। তালিকায় রয়েছে মিলাদ-উন-নবী, ওনাম, রাখী পূর্ণিমা এবং বরলক্ষ্মী ব্রতর মতো জনপ্রিয় উৎসবগুলি। সরকারি নির্দেশিকা অনুযায়ী, ২৫, ২৬ এবং ২৮ আগস্ট এই উৎসবগুলির জন্য বিভিন্ন রাজ্যে স্কুলগুলিতে ছুটি ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ২৫ আগস্ট ইদে মিলাদ-উন-নবী উপলক্ষ্যে দেশের বিভিন্ন রাজ্যে স্কুল বন্ধ থাকছে। ২৬ আগস্ট কেরলের ঐতিহ্যবাহী উৎসব থিরুভোনাম উপলক্ষ্যে সেখানে ছুটি ঘোষণা করা হয়েছে, যা মালায়ালি অধ্যুষিত অঞ্চলেও প্রভাব ফেলবে। পাশাপাশি, আগামী ২৮ আগস্ট রাখি পূর্ণিমা ও বরলক্ষ্মী ব্রত উপলক্ষ্যে বাংলা সহ দেশের নানা প্রান্তে সরকারি ও বেসরকারি স্কুলগুলি বন্ধ থাকবে।

এর ওপর ২৯ ও যথাক্রমে শনিবার ও ৩০ আগস্ট রবিবার হওয়ায় স্বাভাবিকভাবেই ছুটির মেয়াদ আরও দীর্ঘ হয়েছে। সব মিলিয়ে, উৎসবের মরশুমের ঠিক প্রাক্কালে অগাস্ট মাসের এই শেষ সপ্তাহে টানা পাঁচ দিন স্কুল বন্ধ থাকায় দারুণ উচ্ছ্বসিত খুদে পড়ুয়ারা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *