২ ছেলেরও পছন্দ নতুন ‘মা’ কে, ১৬ বছরের ছোট প্রেমিকাকে বিয়ে করছেন হৃতিক!

বলিউডের ‘গ্রিক দেবতা’খ্যাত সুপারস্টার হৃতিক রোশন তাঁর ১৬ বছরের ছোট প্রেমিকা অভিনেত্রী সাবা আজাদকে বিয়ের পরিকল্পনা করছেন।

বলিউড লাইফের বরাতে বলিউড শাদিস ডটকমের প্রতিবেদন, হৃতিকের ঘনিষ্ঠ মহল জানাচ্ছে, সাবার সঙ্গে ভীষণ খুশি সুপারস্টার। হৃত্বিকের দুই ছেলে রেহান-হৃদানও পছন্দ করেন সাবাকে। এই মুহূর্তে বেশ কিছু কাজ রয়েছে হৃত্বিক-সাবার হাতে। বছর শেষেই কাজের দায়বদ্ধতা হালকা হতেই বিয়ের পিঁড়িতে বসবেন তাঁরা।

এর আগে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছিল, মুম্বাইয়ের জুহু-বার্সোভা লিঙ্ক রোডে ‘মান্নত’ আবাসনে বসছে হৃতিক-সাবার নতুন সংসার। কিছুদিন আগেই প্রায় ১০০ কোটি দিয়ে ১৫ ও ১৬ তলায় ডুপ্লেক্স অ্যাপার্টমেন্ট কিনেছেন হৃতিক। এই আবাসন থেকে আরব সাগরের সৌন্দর্য উপভোগ করা যাবে।

হৃতিক রোশন ও সুসান খান শৈশবের বন্ধু ছিলেন। ২০০০ সালে তাঁরা বিয়ে করেন এবং ২০১৪ সালে তাঁদের বিচ্ছেদ হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *