রিমোটের বোতাম টিপলেও কাজ হচ্ছে না? দোকান যাওয়ার আগে এই ১০ সেকেন্ডের ম্যাজিক ট্রিকটি ট্রাই করুন!

একেই বর্ষাকাল, তার ওপর ছুটির দিনে আরাম করে সিনেমা দেখতে বসে হঠাৎ দেখলেন কাজ করছে না টিভির বা এসির রিমোট। মেজাজ পিত্তি তখন একশোতে চড়ে বসা স্বাভাবিক। দোকান বা মেকানিকের কাছে ছোটপাওয়ার আগে মনে প্রশ্ন জাগে, রিমোটটি কি সত্যিই খারাপ হয়ে গেল, নাকি গণ্ডগোল রয়েছে ব্যাটারিতে? এই সাধারণ সমস্যা থেকে মুক্তি পেতে এবং অকারণে টাকা খরচ এড়াতে ঘরে বসেই মাত্র ১০ সেকেন্ডে নিজেই পরীক্ষা করে নিতে পারেন আপনার রিমোটের স্বাস্থ্য। এর জন্য লাগবে না কোনো পরীক্ষাগার, কেবল পকেটে থাকা আপনার স্মার্টফোনটিই যথেষ্ট।
মোবাইল ক্যামেরা দিয়ে কীভাবে রিমোট চেক করবেন?
আসলে রিমোটের সামনে যে ইনফ্রারেড বা IR লাইট থাকে, তা আমাদের খালি চোখে দেখা যায় না। কিন্তু মজার বিষয় হলো, স্মার্টফোনের ক্যামেরা সেন্সর এই ইনফ্রারেড আলোকে ঠিকই ডিটেক্ট করতে পারে। তাই ক্যামেরার সামনে রিমোটের বোতাম টিপলেই স্ক্রিনে আলোর ঝলকানি দেখা যায়।
খুব সহজ ৩টি স্টেপে এই পরীক্ষাটি সেরে নিতে পারেন:
ক্যামেরা অন করুন: আপনার ফোনের ক্যামেরা অ্যাপটি খুলুন। মনে রাখবেন, সেলফি ক্যামেরা নয়, ফোনের মূল ব্যাক ক্যামেরাটি ব্যবহার করতে হবে। ভিডিও মোডে রাখলে এটি আরও ভালো কাজ করে।
রিমোট সামনে ধরুন: রিমোটের যে দিক দিয়ে IR সিগন্যাল বা আলো বের হয়, সেই ডগাটি ক্যামেরার লেন্সের একদম সামনে ১০ থেকে ১৫ সেন্টিমিটার দূরত্বে ধরুন।
বোতাম টিপুন: এবার রিমোটের যেকোনো একটি বোতাম চেপে ধরে থাকুন। ক্যামেরার স্ক্রিনে যদি রিমোটের ডগায় বেগুনি বা সাদা রঙের আলোর ঝলকানি দেখতে পান, তবে বুঝবেন রিমোটটি সম্পূর্ণ ঠিক আছে, কেবল এর ব্যাটারি শেষ হয়ে গেছে। আর যদি স্ক্রিনে কোনো আলোই দেখতে না পান, তবে নিশ্চিত থাকুন যে রিমোটটি সত্যিই নষ্ট হয়ে গেছে।
দুটি জরুরি টিপস:
ব্যাটারি চেক: রিমোটের ডগায় যদি আলো খুব হালকা বা মিটমিট করে জ্বলে, তবে বুঝবেন ব্যাটারির পাওয়ার কমে গেছে। সেক্ষেত্রে নতুন ব্যাটারি লাগালেই কাজ হয়ে যাবে।
মোবাইল সংক্রান্ত সতর্কতা: কিছু লেটেস্ট আইফোন এবং হাই-এন্ড ফ্ল্যাগশিপ ফোনের ক্যামেরায় IR ফিল্টার এতটাই শক্তিশালী থাকে যে এই আলো নাও দেখা যেতে পারে। এমন হলে অন্য কোনো সাধারণ অ্যান্ড্রয়েড ফোন দিয়ে ট্রিকটি ট্রাই করতে পারেন।
ছোট এই প্রযুক্তিগত কৌশলটি জানা থাকলে দোকানদারকে অতিরিক্ত টাকা দেওয়ার ঝামেলা থাকে না। পলকেই বুঝে যাওয়া যায় সমস্যাটি ঠিক কোথায় রয়েছে।