ইতিহাসের আজকের দিনের বিভিন্ন উলেখযোগ্য ঘটনা (১১ জানুয়ারী)

আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই। চলুন এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু বিষয়-

ইতিহাসের পাতায় আজকের দিনটি
১১৫৮ – দ্বিতীয় ভ্লাদিস্লাভ বোহেমিয়ার রাজা হন।
১৬১৩ – মোগল সম্রাট জাহাঙ্গীর ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে সুরাটে কারখানা স্থাপনের অনুমতি দেন।
১৬৯৩ – ইতালির সিসিলিতে মাউন্ট এটনার অগ্ন্যুৎপাতের ফলে সৃষ্ট শক্তিশালী ভূমিকম্পে সিসিলি ও মাল্টায় ব্যপক ধ্বংসযজ্ঞ।
১৭৫৯ – যুক্তরাষ্ট্রে প্রথম জীবন বীমা কম্পানি যাত্রা শুরু করে।
১৭৭৯ – চিং-থাং কোম্বা মণিপুরের রাজা হিসেবে অভিষিক্ত হন।
১৭৮২ – সিংহলের ত্রিংকোমালির কাছে ব্রিটিশের কাছে ডাচ বাহিনী আত্মসমর্পণ করে।
১৮৪৬ – নন্দকুমার কবিরত্নের সম্পাদনায় পাক্ষিক ‘নিত্য ধর্মানুরঞ্জিতা’ পত্রিকা প্রকাশিত হয়।
১৮৬৬ – অষ্টেলিয়া যাবার পথে জাহাজ ‘লন্ডন’ বিধ্বস্ত হয়ে ২৩১ জনের মৃত্যু।
১৮৭৯ – এ্যাংলো-জুলু যুদ্ধ শুরু।
১৯০৮ – গ্রান্ড ক্যানিয়ন জাতীয় সৌধ তৈরী করা হয়।
১৯২২ – মানবদেহে ডায়াবেটিস রোগের জন্য প্রথমবারের মতো ইনসুলিন ব্যবহার।
১৯২৬ – জেদ্দায় ইবনে সউদ কর্তৃক নিজকে হেজাজের বাদশাহ ঘোষণা করেন।
১৯২৮ – সোভিয়েত রাশিয়ার নেতা জোসেফ স্টালিন তৎকালীন বলশেভিক নেতা লিও ট্রটস্কিকে নির্বাসনে প্রেরণ করেছিলেন।
১৯৩৮ – চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির ইয়াংসি নদী ব্যুরোর মুখপত্র ‘সিনহুয়া’ ডেইলি উহান শহরের হানখৌতে প্রকাশিত হয়।
১৯৭২- মঙ্গোলিয়া এবং পূর্ব জার্মানি বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে।
১৯৭২ – বাংলাদেশের রাষ্ট্রপতি অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন। এই ঘোষণা অনুযায়ী একটি গণপরিষদ গঠিত হয়।
১৯৭৬ – ইকুয়েডরে শান্তিপূর্ণ সামরিক অভ্যুত্থান ঘটে।
১৯৭৯ – ইরানের ইসলামী বিপ্লবের সবচেয়ে স্পর্শকাতর সময় চলছিলো।
১৯৯২ – আলজেরিয়ার প্রেসিডেন্ট শাদলি বেনজাদিদ পদত্যাগ করেন।
২০০২ – কিউবার গুয়ান্টানামো বে অবস্থিত মার্কিন নির্যাতন শিবিরে প্রথম বন্দিদের প্রেরণ করা হয়েছিল।

ইতিহাসের এই দিনে যাদের জন্ম
১৫৫৪ -জাপানের কোমইয়ো।
১৭৫৫ – আলোজান্ডার হ্যামিলটন, মার্কিন রাজনীতিজ্ঞ।
১৮৪২ – উইলিয়াম জেম্‌স, মার্কিন অগ্রজ মনোবিজ্ঞানী ও দার্শনিক।
১৮৫৯ – ব্রিটিশ রাজনীতিক লর্ড কার্জন, ভারতের সাবেক গভর্নর জেনারেল ও ভাইসরয়।
১৮৬৪ – এইচ. জর্জ সেলফরিজ, যুক্তরাজ্যের সেলফরিজ এন্ড কোং নামের চেইন স্টোরের প্রতিষ্ঠাতা।
১৮৬৬ – লক্ষ্মীনারায়ণ রায়চৌধুরী, ভারতীয় আলোকচিত্র শিল্পী।
১৮৬৮ – ছাই ইউয়ানফেই, চীনের আধুনিক শিক্ষাবিদ।
১৮৭৩ – হাইম বিয়ালিক, হিব্রু কবি।
১৮৮১ – মাখনলাল সেন অনুশীলন সমিতির সদস্য, বিপ্লবী, সাংবাদিক ও সম্পাদক।
১৯০৩ – জেকব রোসেনফেল্ড, আন্তর্জাতিকতাবাদী যোদ্ধা।
১৯৩৪ – টোনি হোর, ইংরেজ কম্পিউটার বিজ্ঞানী।
১৯৩৮ – মীর শওকত আলী, বীর উত্তম খেতাবপ্রাপ্ত বাংলাদেশী মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার।
১৯৪২ – আঞ্জুমান আরা বেগম, একুশে পদক বিজয়ী বাংলাদেশী সঙ্গীতশিল্পী।
১৯৪৫ – সাইমন ড্রিং, আন্তর্জাতিক পুরস্কার বিজয়ী বৈদেশিক সংবাদদাতা, টেলিভিশন উপস্থাপক এবং প্রতিবেদন নির্মাতা।
১৯৫৬ – ফিলিস লোগান, স্কটিশ অভিনেত্রী।
১৯৭১ – ম্যারি জে. ব্লাইজ, মার্কিন গায়িকা, গীতিকার, অভিনেত্রী ও মানবহিতৈষী।

ইতিহাসের এই দিনে যারা মৃত্যুবরণ করেন
১৫৫৪ – ডোমেনিকো ঘির্লানদাইয়ো, ইতালির শিল্পী।
১৭৬২ – লুই ফ্রাঁসোয়া রুবিইয়ক, ফরাসি ভাস্কর।
১৮৯১ – জর্জ ওউসমান, পারিসের পুনঃপরিকল্পক।
১৯২৮ – টমাস হার্ডি, ইংরেজ ঔপন্যাসিক।
১৯৬৬ – লাল বাহাদুর শাস্ত্রী ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী।
২০০৮ – এড্‌মান্ড হিলারি নিউজিল্যান্ডের একজন পর্বতারোহী এবং অভিযাত্রী।
২০১৪ – এরিয়েল শ্যারন, ইসরায়েলের ১১তম প্রধানমন্ত্রী।
২০১৪ – মুহাম্মদ হাবিবুর রহমান, বাংলাদেশের বিচারপতি।
২০১৫- চাষী নজরুল ইসলাম, প্রখ্যাত বাঙালি চলচ্চিত্র পরিচালক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *