১৬ অগাস্টের সেই ভয়াবহ রক্তক্ষয়ী ইতিহাস! ঐতিহাসিক কালো অধ্যায় স্মরণ করে কী লিখলেন বিরোধী দলনেতা?

‘দ্য গ্রেট ক্যালকাটা কিলিং’-এর অন্ধকার অধ্যায়কে স্মরণ করে সোশ্যাল মিডিয়ায় বিশেষ বার্তা দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ১৯৪৬ সালের ১৬ অগাস্টের কলকাতা দাঙ্গা বা ‘ডাইরেক্ট অ্যাকশন ডে’-র ভয়াবহ রক্তক্ষয়ী ইতিহাসকে স্মরণ করে তিনি বলেন, সাম্প্রদায়িক বিদ্বেষ ও হিংসার বলি হয়ে সেই সময় হাজার হাজার নিরীহ মানুষ প্রাণ হারিয়েছিলেন।

এক্স হ্যান্ডেলে করা এক পোস্টে শুভেন্দু অধিকারী উল্লেখ করেছেন, সেই দুঃসহ দিনগুলির কথা আমাদের কখনই ভুলে গেলে চলবে না। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রতিটি নাগরিকের উচিত প্রতিজ্ঞা করা, যাতে ভবিষ্যতে কখনও সাম্প্রদায়িক বিদ্বেষ, বিভাজন ও তোষণের রাজনীতির জেরে মানবতার এমন ভয়াবহ বিপর্যয় আর না ঘটে।

কলকাতার মানুষের সামগ্রিক স্মৃতিতে ১৯৪৬-এর এই দাঙ্গার ক্ষত আজও গভীরভাবে গেঁথে রয়েছে। প্রজন্মের পর প্রজন্ম ধরে সেই ভয়াবহতার স্মৃতি বহন করে চলেছেন মানুষ। এই শোকাবহ দিনে ইতিহাসের সেই সমস্ত হতভাগ্য বলি ও প্রাণ হারানো মানুষের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা ও বিনম্র শোকজ্ঞাপন করেছেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *