BigNews: দালালের হাত ধরে সীমান্ত পার, পশ্চিমবঙ্গে ৯ বাংলাদেশি গ্রেপ্তার

হাওড়া স্টেশন থেকে সোমবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় নয় বাংলাদেশিসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে এদিন সন্ধ্যায় গোলাবাড়ি থানার পুলিশ দুটি গাড়ি আটক করে। ওই গাড়িতে নয় জন বাংলাদেশি এবং একজন ভারতীয় দালাল ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, দালালের হাত ধরে কোনো কাগজপত্র ছাড়াই বেআইনিভাবে সীমান্ত পেরিয়ে ওই বাংলাদেশিরা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে প্রবেশ করেন। তারা কাজের খোঁজে ট্রেনে চেপে ব্যাঙ্গালোরে যাচ্ছিলেন। কোনো কাগজপত্র না থাকায় গোলাবাড়ি থানার পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার করা বাংলাদেশিদের মধ্যে ছয় জন পুরুষ এবং তিনজন নারী রয়েছেন। তাদের বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্টে মামলা করেছে পুলিশ।

গ্রেপ্তার করা লোকজন কীভাবে পশ্চিমবঙ্গ রাজ্যে প্রবেশ করল তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। আগামীকাল মঙ্গলবার তাদের হাওড়া আদালতে তোলা হবে বলে জানা গেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *