প্রেমিক অতিরিক্ত মোটা বলে ছেড়ে গেলেন প্রেমিকা, তারপর…যা ঘটলো

ওজন বেশি আর অতিরিক্ত মোটা-শরীরের এমন গঠনের জন্যই কারো কারো প্রিয়জন ছেড়ে চলে যায়। এমন একজনের গল্প জানা যাক। তার নাম প্যাভি। মোটা বলে ছেড়ে চলে গিয়েছিলেন প্রেমিকা। ভেঙে না পড়ে প্রেমিকাকে উপযুক্ত জবাব দিতে নিজেকে বদলে ফেললেন যুবক। ভারতের নয়াদিল্লিতে বসবাস করেন তিনি। টিকটকে ভিডিও তৈরি করেন। নেটমাধ্যমে বেশ জনপ্রিয়।

সম্পর্কের শুরুতে প্যাভির ওজন স্বাভাবিক থাকলেও নানা কারণে ধীরে ধীরে শরীরের ওজন বাড়তে থাকে। প্যাভির ওজন যখন ১৩৯ কেজিতে পৌঁছালে প্রেমিকা প্যাভিকে ছেড়ে চলে যায়।

এর আগে ওজন কমানোর কথা যে মনে হয়নি, এমন নয়। কিন্তু এই ঘটনার পর প্যাভির মনে জেদ চেপে বসে। শুরু হয় তার ওজন কমানোর লড়াই। দিন-রাত জিমে পড়ে থাকতেন প্যাভি। সেই সঙ্গে কঠোর ডায়েট। পরিশ্রমে ফাঁকি দিতেন না এতটুকু। সব সময়ে মাথায় একটাই চিন্তা ঘুরত। রোগা হতে হবে। দীর্ঘ এক বছরের চেষ্টা ও পরিশ্রমে ৭০ কেজি ওজন কমান প্যাভি।

বর্তমানে প্যাভির ওজন ৬৯। তার এই যাত্রাপথ নেটমাধ্যমে প্রকাশ পেতেই শুভেচ্ছায় ভাসিয়েছেন নেটিজেনরা। অনেকেই লিখেছেন, প্যাভি তাদের অনুপ্রেরণা। নিজেকে পুরোপুরি বদলে ফেলার পর কী প্রতিক্রিয়া প্যাভির? তিনি বলেছেন, ‘আমি নিশ্চিত, আমার নতুন রূপে দেখার পর সাবেক প্রেমিকা আফসোস করবেন।’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *