অত্যাধুনিক ওষুধে কাজ হচ্ছে না? অতিরিক্ত ঢেঁকুরের সমস্যায় ম্যাজিকের মতো কাজ করছে এই থেরাপি!

একবার ঢেঁকুর ওঠা শুরু হলে তা আর থামতে চায় না। দীর্ঘক্ষণ ধরে বারবার ঢেঁকুরের সমস্যায় অনেকেই জেরবার হয়ে পড়েন। অনেক সময় জনসমক্ষে এই ধরনের পরিস্থিতিতে পড়তে গিয়ে লজ্জায় পড়তে হয় অনেককেই। তবে এবার এই বিরক্তিকর সমস্যার এক দারুণ ও সহজ দাওয়াই খুঁজে বের করলেন বিজ্ঞানীরা। সাম্প্রতিক এক গবেষণায় সামনে এসেছে, অদ্ভুত শোনায় হলেও অতিরিক্ত ঢেঁকুরের সমস্যা থেকে মুক্তি দিতে পারে গান গাওয়া বা ‘সিঙ্গিং থেরাপি’!

বিশেষজ্ঞদের মতে, সুপারগ্যাস্ট্রিক বেলচিং (Supragastric Belching) বা বারবার ঢেঁকুর ওঠার মতো সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছেন যাঁরা, তাঁদের জন্য এই নতুন থেরাপি বেশ কার্যকরী হতে পারে। গবেষণায় দেখা গিয়েছে, গলা ছেড়ে গান গাওয়ার সময় আমাদের গলার ভেতরের পেশিগুলির যে ব্যায়াম হয় এবং শ্বাস-প্রশ্বাসের যে নিয়ন্ত্রণ তৈরি হয়, তা ঢেঁকুরের বেগ কমাতে সাহায্য করে। চিকিৎসাবিজ্ঞানের এই অভিনব আবিষ্কার ভবিষ্যতে এই সমস্যায় ভোগা রোগীদের দৈনন্দিন জীবন অনেকটাই সহজ করে তুলবে বলেই মনে করছেন গবেষকরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *