Avatar: ৪৬০ মিলিয়নের ‘অ্যাভাটারে’র আয় ছুটছে ২ বিলিয়নের পথে, বক্সঅফিসে তুলেছে ঝড়

জেমস ক্যামেরনের বিশ্বব্যাপী আলোড়ন তোলা সিনেমা ‘অ্যাভাটার’ এর সিক্যুয়েল ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’ সিনেমা বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে গেল ১৬ ডিসেম্বর। প্রায় ৪৬০ মিলিয়ন মার্কিন ডলার বাজেটে নির্মিত হয়েছে এই সিনেমা।

মার্কিন সাময়িকী ভ্যারাইটির প্রতিবেদন, এখন পর্যন্ত (৮ জানুয়ারি) বিশ্বব্যাপী আয় করেছে আয় করেছে ১.৭ বিলিয়ন মার্কিন ডলার। সিনেমা বিশেষজ্ঞরা মনে করছেন যেই গতিতে সিনেমাটি ছুটছে, সেই গতি অব্যাহত থাকতে ২ বিলিয়ন ছুঁতে আর সপ্তাহ খানেক লাগবে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, এরই মধ্যে ‘জুরাসিক ওয়ার্ল্ড’ সিনেমাকে হটিয়ে ইতিহাসের সর্বোচ্চ আয়কারী সিনেমার তালিকায় সপ্তম স্থানে এখন জেমস ক্যামেরনের এই মহাকাব্য।

২০০৯ সালে মুক্তির পর হইচই ফেলে দিয়েছিল ওই সময়ে সম্পূর্ণ নতুন প্রযুক্তি ব্যবহার করে নির্মিত ‘অ্যাভাটার’। সিনেমাটি এ পর্যন্ত বিশ্বজুড়ে ২৮০ কোটি ডলারের বেশি আয় করেছে, যা সর্বকালের সর্বোচ্চ। ওই বছর অস্কারের নয়টি বিভাগে মনোনয়ন পেয়ে তিনটি পুরস্কার জিতে নেয় সিনেমাটি।

প্রথম সিনেমার তারকা ওর্থিংটন, জো সালডানা ও সিগোরনি ওয়েভার নতুন পর্বেও আছেন। নতুন যুক্ত হচ্ছেন মিশেল ইয়েও, এডি ফ্যালকো, উনা চ্যাপলিন এবং ক্যামেরনের আরেক বিখ্যাত সিনেমা ‘টাইটানিক’ এর নায়িকা কেট উইন্সলেট।

টুয়েন্টিথ সেঞ্চুরি স্টুডিওর ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন জেমস ক্যামেরন এবং জন ল্যান্ডাও।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *