SPORTS: ক্রিস্টিয়ানো রোনাল্ডোর ফ্যানদের জন্য সুখবর, প্রায় চূড়ান্ত হয়ে গেলো তারিখ

আগামী ২২ জানুয়ারি সৌদি আরবে পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোর অভিষেক হতে যাচ্ছে। নতুন ক্লাব আল নাসেরের সঙ্গে তার ট্রান্সফার চুক্তির সব বিষয় সম্পন্ন হওয়ার পর ক্লাব সূত্রে এ আভাস দেওয়া হয়েছে।
আল নাসেরের সমর্থকদের সামনে এ সপ্তাহেই রোনালদোকে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে।

সৌদি লিগের আইন অনুযায়ী এক ক্লাবে সর্বোচ্চ আটজন বিদেশী খেলোয়াড় রেজিষ্ট্রেশনের অনুমতি আছে। রোনালদোকে দলে নিতে আল নাসের ম্যানচেস্টার ইউনাইটেডের স্ট্রাইকার ভিনসেন্ট আবুবকরের সঙ্গে চুক্তি বাতিল করেছে।

আগামী ২২ জানুয়ারি ঘরের মাঠে এত্তিফাকের বিপক্ষে রোনালদোর খেলার সম্ভাবনা রয়েছে। গত এপ্রিলে ম্যানচেস্টার ইউনাইটেডের এক সমর্থকের মোবাইল ফোন ছুঁড়ে ফেলে দুই ম্যাচ নিষিদ্ধ থাকার পর প্রথমবারের মত মাঠে নামতে যাচ্ছেন সিআর সেভেন।

ক্লাব সূত্র জানিয়েছে ভিনসেন্ট আবুবকরের সঙ্গে পারষ্পরিক সমঝোতার ভিত্তিতেই চুক্তি বাতিল করা হয়েছে। একইসঙ্গে তাকে সব ধরনের আর্থিক ক্ষতিপূরণও দেওয়া হয়েছে।

আল তায়েরের বিপক্ষে শুক্রবার আল নাসেরের ম্যাচের আগেই রোনালদোর রেজিষ্ট্রেশন সম্পন্ন হয়েছে। সে কারণে আগামী ১৪ জানুয়ারি আল শাহাবের সঙ্গে ম্যাচের মাধ্যমে দুই ম্যাচ নিষেধাজ্ঞা শেষ করে রোনালদো মাঠে নামার জন্য প্রস্তুত হচ্ছেন।

৩০ বছর বয়সী আবুবকর আবারো ইউনাইটেডে ফিরে যাবেন কিনা সে বিষয়ে আল নাসেরের পক্ষ থেকে কিছু বলা হয়নি। ৩৭ বছর বয়সী রোনালদো প্রায় প্রায় ২০০ মিলিয়ন ইউরোর বিনিময়ে আল নাসেরে যোগ দিয়েছেন বলে জানা গেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *