৮০০০mAh ব্যাটারি আর ১২০Hz ডিসপ্লে! ভারতে ঝড় তুলতে এল নতুন রেডমি নোট ১৭ ৫জি

ভারতীয় বাজারের মিড-রেঞ্জ সেগমেন্টে বড় চমক নিয়ে এল চিনা প্রযুক্তি জায়ান্ট শাওমি (Xiaomi)। কোম্পানি আনুষ্ঠানিকভাবে ভারতে লঞ্চ করেছে তাদের নতুন স্মার্টফোন রেডমি নোট ১৭ ৫জি (Redmi Note 17 5G)। বিশাল ব্যাটারি ক্যাপাসিটসিটি, চমৎকার ডিসপ্লে এবং শক্তিশালী প্রসেসরের জেরে ফোনটি বাজারে আসার আগেই প্রযুক্তি প্রেমীদের নজর কেড়েছে। দীর্ঘমেয়াদী ব্যবহারের কথা মাথায় রেখে এই হ্যান্ডসেটটিতে বড়সড় আপডেট পলিসিও ঘোষণা করেছে কোম্পানি।

দাম ও লভ্যতা (Price & Availability):
৬ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ: দাম শুরু হচ্ছে ২৭,৯৯৯ টাকা থেকে।

৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ: এই মডেলটির দাম রাখা হয়েছে ৩০,৯৯৯ টাকা।

লঞ্চ অফার ও কালার অপশন: লঞ্চ অফার হিসেবে গ্রাহকরা এসবিআই (SBI), অ্যাক্সিস ব্যাঙ্ক (Axis Bank) এবং কোটাক ব্যাঙ্কের (Kotak Bank) ক্রেডিট কার্ড ব্যবহার করে কিনলে সরাসরি ৩,০০০ টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন। আগামী ১২ আগস্ট থেকে অ্যামাজন (Amazon) এবং শাওমির অফিশিয়াল অনলাইন স্টোরে শুরু হবে এই ফোনের প্রথম সেল। ফোনটি আর্কটিক ব্লু, ডার্ক নাইট এবং স্টারলাইট পার্পল— এই তিনটি আকর্ষণীয় রঙে উপলব্ধ হবে।

দুর্দান্ত ডিসপ্লে ও মেগা ব্যাটারি:
ডিসপ্লে: ফোনটিতে রয়েছে একটি বড় ৬.৯-ইঞ্চি ফুল এইচডি+ অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ১৮০০ নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস এবং কর্নিং গরিলা গ্লাস ৭আই (Corning Gorilla Glass 7i) সুরক্ষায় সজ্জিত। বিশেষ ফিচার হিসেবে এতে রয়েছে ‘হাইড্রোটাচ ২.০’, যার ফলে হাত ভেজা থাকলেও টাচ স্ক্রিন নিখুঁতভাবে কাজ করবে।

ব্যাটারি ও চার্জিং: এই ফোনের সবচেয়ে বড় হাইলাইট হলো এর মভিাশাল ৮০০০mAh ব্যাটারি। এটি ৪৫W ফাস্ট চার্জিং এবং ২২.৫W রিভার্স ওয়্যারড চার্জিং সাপোর্ট করে। কোম্পানির দাবি, একবার ফুল চার্জ দিলে সাধারণ ব্যবহারে এই ফোন অনায়াসে আড়াই দিন পর্যন্ত টিকবে।

প্রসেসর এবং পারফরম্যান্স:
হুডের নিচে ফোনটি চালিত হয় ৪ ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি শক্তিশালী কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪ জেন ৪ (Qualcomm Snapdragon 4 Gen 4) চিপসেট দ্বারা। এতে রয়েছে ৮ জিবি পর্যন্ত LPDDR4X র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত UFS 2.2 ইন্টারনাল স্টোরেজ, যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ২ টেরাবাইট পর্যন্ত বাড়িয়ে নেওয়া সম্ভব। ফোন ঠান্ডা রাখতে এতে ভেপার চেম্বার কুলিং সিস্টেম এবং বড় গ্রাফাইট হিট ডিসিপেশন এরিয়া দেওয়া হয়েছে। পাশাপাশি ফোনটিতে মিলছে IP65 ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্স রেটিং।

ক্যামেরা এবং সফটওয়্যার আপডেট:
ক্যামেরা: ছবি তোলার জন্য ফোনটির পেছনে রয়েছে ২x ডিজিটাল জুম সাপোর্টযুক্ত ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রিয়ার ক্যামেরা এবং একটি সেকেন্ডারি সেন্সর। সেলফি ও ভিডিও কলের জন্য মিলছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।

সফটওয়্যার ও আপডেট পলিসি: হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড ১৬-এর ওপর ভিত্তি করে তৈরি লেটেস্ট হাইপারওএস ৩ (HyperOS 3) চালিত। দীর্ঘমেয়াদী ব্যবহারের জন্য রেডমি এই ফোনে চার বছরের অ্যান্ড্রয়েড ওএস আপডেট এবং ছয় বছরের সিকিউরিটি আপডেট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

৮.৪ মিলিমিটার পুরুত্ব এবং ২২৫ গ্রাম ওজনের এই ফোনটিতে বিশাল ব্যাটারি এবং দীর্ঘমেয়াদী আপডেটের সুবিধা থাকায়, মিড-রেঞ্জ ক্যাটাগরিতে এটি গ্রাহকদের জন্য একটি অন্যতম সেরা বিকল্প হয়ে উঠতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *