পশ্চিমবঙ্গের ‌‘দুয়ারে সরকার’ প্রকল্পের স্বীকৃতি দিলো কেন্দ্র, পেলো পুরুস্কার

পশ্চিমবঙ্গ সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প ‘দুয়ারে সরকার’। এই প্রকল্প এবার রাষ্ট্রপতির দরবারে পুরস্কৃত হলো। প্রকল্পের জন্য ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে পশ্চিমবঙ্গ সরকারকে প্ল্যাটিনাম অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।

যদিও রাজ্য সরকারের ‘দুয়ারে সরকার’ প্রকল্প চালুর পর থেকেই তার সমালোচনা করে আসছে বিরোধীরা, বিশেষ করে বিজেপি। আর এবার সেই প্রকল্পকেই স্বীকৃতি দিলো কেন্দ্রীয় সরকার।

শনিবার দ্রৌপদী মুর্মুর হাত থেকে পুরস্কার তুলে নেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

এই প্রকল্প নিয়েই মুখ খুললেন বিজেপি সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, আমরা জানি এই অ্যাওয়ার্ড নিয়েছেন। এরপর হয়তো ১০০ দিনের টাকাও পেতে পারে, কারণ সবচেয়ে বেশি খরচা ও দুর্নীতি এখানেই হয়েছে।

দিলীপ ঘোষ বলেন, সব রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকার বহু প্রকল্প চালু করেছে মানুষের কাছে পৌঁছানোর জন্য। কতজন এই সুবিধা পেয়েছে এবার তার পুনঃমূল্যায়ন হোক। এই ধরনের প্রকল্প বহু রাজ্যই করেছে, আর তাতে যদি মানুষ উপকৃত হয়, অবশ্যই তার প্রশংসা করা উচিত।

তিনি আরও বলেন, আমরা বলেছি লক্ষীর ভান্ডারে লক্ষ্মী ভিখারী বানানো হচ্ছে। দুয়ারে সরকারের মাধ্যমে যদি মানুষের সমস্যার সমাধান হয় তাহলে খুব ভালো কথা। আর সেটা সাধারণ মানুষই বলবেন কি হচ্ছে।

দিলীপ ঘোষ বলেন, পঞ্চায়েত ভোট এগিয়ে আসছে তাই তৃণমূলের মধ্যে কোন্দল, মারপিট বাড়ছে। অফিস ভেঙ্গে দেওয়া, পোস্টার-ব্যানার ছিড়ে দেওয়ার মতো ঘটনা ঘটছে। এটা তাদের দলের ব্যাপার, এই ঘটনা আরও বাড়বে। কারণ পঞ্চায়েত নির্বাচনের টিকিটই হচ্ছে সিন্দুকের চাবিকাঠি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *