প্রত্যাখ্যানের বদলা! ছাত্রের উন্মত্ত কোপে রক্তাক্ত শিক্ষিকা, চোখের সামনে শিহরণ জাগানো দৃশ্য দেখল পড়ুয়ারা!

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করার মতো তুচ্ছ কারণে এক স্কুলশিক্ষিকাকে যেভাবে নিজের ক্লাসরুমে প্রাণ হারাতে হলো, তাতে গোটা দেশ স্তম্ভিত। হরিয়ানার ফরিদাবাদে স্কুলের ভেতরে ঢুকে এক তরুণী শিক্ষিকাকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল তাঁরই এক প্রাক্তন ছাত্রের বিরুদ্ধে। এই লোমহর্ষক হত্যাকাণ্ডের ঘটনায় মাত্র দুই ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত শিক্ষিকার নাম সন্ধ্যা (২৮)। তাঁর বিবাহ হয়েছিল বছর সাতেক আগে বিকাশ কারহাজা নামের এক যুবকের সঙ্গে। বিয়ের সুবাদে তিনি স্বামীসহ ফরিদাবাদের সিকোরনায় বসবাস করতেন এবং স্থানীয় একটি বেসরকারি স্কুলে শিক্ষিকতা করতেন। অন্যদিকে, অভিযুক্ত অমিতের বয়স ২১ বছর এবং সে সম্পর্কে সন্ধ্যার থেকে প্রায় ৭ বছরের ছোট ও তাঁর প্রাক্তন ছাত্র।

গত ৩ অগাস্ট সকালে প্রতিদিনের মতোই নিজের দায়িত্ব পালন করছিলেন শিক্ষিকা সন্ধ্যা। তিনি তখন ক্লাসে পড়াচ্ছিলেন। অভিযোগ, ঠিক সেই সময়ই সকাল ৯টা ৪০ মিনিট নাগাদ অভিযুক্ত অমিত অতর্কিতে ক্লাসরুমে প্রবেশ করে। এরপর সকলের সামনেই সন্ধ্যাকে ক্লাস থেকে টেনেহিঁচড়ে বাইরে বের করে আনা হয় এবং ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়ে তাঁকে নির্মমভাবে হত্যা করা হয়।

ছোট ছোট পড়ুয়াদের চোখের সামনে ঘটা এই নৃশংস হত্যাকাণ্ড পুরো এলাকায় গভীর শোক এবং চরম আতঙ্কের সৃষ্টি করেছে। ঘটনার পরপরই পুলিশ দ্রুত তৎপরতা দেখিয়ে মাত্র দুই ঘণ্টার মধ্যে অভিযুক্ত ছাত্রকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত নিজের অপরাধের কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।

Samrat Das
  • Samrat Das

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *