OMG! অপারেশনের টেবিলে রোগীকে যৌন হেনস্তা, রোগী নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

গলব্লাডারের সমস্যা নিয়ে পশ্চিমবঙ্গের কলকাতার অ্যাপোলো হাসপাতালে ভর্তি হয়েছিলেন এক নারী। অপারেশন টেবিলে ওই রোগীকে যৌন হেনস্তা করা হয় বলে অভিযোগ। এ ঘটনায় স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছেন ওই নারী। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
নারীর অভিযোগ, ওই রোগীকে অপারেশন থিয়েটারে নেওয়ার পর তাকে অচেতন করে অপারেশন করা হয়। ওই অবস্থায় শ্লীলতাহানি করা হয় তাকে।

পুলিশকে ওই নারী জানান, বুঝতে পারছিলাম আমার ডানদিকে কেউ দাঁড়িয়ে রয়েছে। আমার শরীরে হাত দিচ্ছে। ভীষণ ব্যথাও পাই। যখন পুরোপুরি জ্ঞান ফেরে তখন বুঝতে পারি বিষয়টা। এমনকি আমার গোপনাঙ্গে কালশিটের দাগও রয়েছে।

পুলিশ সূত্রে খবর, গলব্লাডারে অস্ত্রোপচারের জন্য অ্যাপোলো হাসপাতালে ভর্তি হয়েছিলেন ওই নারী। বৃহস্পতিবার সকালে তাকে কেবিন থেকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। এরপর অস্ত্রোপচারের জন্য তাকে অচেতন করা হয়। ঘণ্টা দুয়েক পর অস্ত্রোপচার শেষ হয়। অ্যানেস্থেসিয়া দেওয়ার কারণে তখনও ঘোরের মধ্যে ছিলেন তিনি। সেই অবস্থাতেই অনুভব করেন, কেউ একজন তার শরীরের গোপনাঙ্গে আপত্তিকর ভাবে স্পর্শ করছে।

এরইমধ্যে অ্যাপোলো হাসপাতালের পক্ষ থেকেও বিষয়টি নিয়ে বিবৃতি জারি করা হয়েছে। বিষয়টি স্বীকার করে তদন্তের কথাও জানিয়েছে বেসরকারি হাসপাতালটি।

সূত্র: ইন্ডিয়া টুডে