অবশেষে উদ্ধার ‘নিমস দাই’-এর নিথর দেহ! ৫,৭০০ মিটার উঁচুতে তুষারধসের গ্রাসে শেষ হল বিশ্বরেকর্ডধারী পর্বতারোহীর জীবন

পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের গিলগিট-বালতিস্তানের কারাকোরাম পর্বতমালার ব্রড পিকে (Broad Peak) ভয়াবহ তুষারধসের কবলে পড়ে প্রাণ হারালেন বিশ্বখ্যাত নেপালি-ব্রিটিশ পর্বতারোহী নির্মল পূর্জা ওরফে ‘নিমস দাই’। গত তিন দিন ধরে তাঁর নিখোঁজ থাকার ঘটনায় বিশ্বজুড়ে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত সমস্ত প্রার্থনাকে সত্যি করে প্রায় ৫,৭০০ মিটার উচ্চতা থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করা হলো।

আলপাইন ক্লাব অব পাকিস্তান (Alpine Club of Pakistan)-এর পক্ষ থেকে জানানো হয়েছে, অত্যন্ত দুর্গম পরিবেশ ও প্রতিকূল আবহাওয়ার মধ্যেই উদ্ধারকারী দল ব্রড পিকে নিখোঁজ পর্বতারোহীদের সন্ধানে নামে। স্থল উদ্ধারকারী দল প্রায় ৫,৭০০ মিটার উচ্চতায় নির্মল পূর্জার কাছে পৌঁছয় এবং তাঁর দেহ উদ্ধার করে। সেই সঙ্গে আরও কয়েকটি মরদেহ দেখতে পাওয়া গেলেও সেগুলি এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। প্রতিকূল আবহাওয়া এবং খাড়াই ঢাল ও তুষারধসের চরম ঝুঁকির কারণে হেলিকপ্টার ব্যবহার করা না যাওয়ায় পায়ে হেঁটে অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্যে উদ্ধারকার্য চালাতে হচ্ছে।

গত বৃহস্পতিবার কে-২-এর কাছে ব্রড পিকে আচমকাই তুষারধস নামে। যার ফলে নির্মল পূর্জা সহ মোট ১০ জন পর্বতারোহী নিখোঁজ হয়ে যান। এই দলে পাঁচজন নেপালি, একজন পাকিস্তানি, একজন ওমানি, একজন মার্কিন এবং একজন চিনা পর্বতারোহী ছিলেন। শনিবারই নির্মলের অভিযাত্রী সংস্থা ‘এলিট এক্সপেড’ জানিয়ে দেয় যে দলের কোনো সদস্যই জীবিত নেই। ইতিমধ্যেই উদ্ধার হওয়া দেহগুলি বিমানে করে গিলগিট-বালতিস্তানের স্কারদুতে নিয়ে যাওয়া হয়েছে। বাকি নিখোঁজ পর্বতারোহীদের সন্ধানে এখনও উদ্ধার অভিযান জারি রয়েছে।

Samrat Das
  • Samrat Das

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *