Twitter: টুইটারের যে ‘সিক্রেট ফিচার’ জেনে নিজেই অবাক শাহরুখ খান

বিশ্বের অন্যতম জনপ্রিয় সোশ্যাল মিডিয়া টুইটার। ইলন মাস্কের হাতে যাওয়ার পর থেকে একের পর এক পরিবর্তন আসছে টুইটারে। যেন ঢেলে সাজাচ্ছেন মনের মতো করে। নতুন বছরেই ইলন মাস্ক টুইটারে নিয়ে আসছে নতুন সুবিধা। সম্প্রতি শাহরুখ খানের এক টুইট দেখে হতবাক ভক্তরা।

সম্প্রতি শাখরুখ খান তার নতুন সিনেমা পাঠানের প্রচারণা করছিলেন। সেসময় একটি টুইট পোস্টে #AskSrk হ্যাশট্যাগ ব্যবহার করে ভক্তদের উদ্দেশ্যে প্রশ্নবাণ ছুঁড়ে দেওয়ার আবেদন করেছিলেন শাহরুখ। সেই সব প্রশ্নে ‘পাঠান’ থেকে শুরু করে উঠে এসেছে টুইটারের সিক্রেট ফিচারের প্রসঙ্গ। এক ব্যক্তি শাহরুখকে প্রশ্ন করেন টুইটারে ভয়েস অপশন ব্যবহার করেন না কেন? যা শুনে চোখ কপালে উঠেছে বাদশার।

তিনি প্রশ্নের উত্তরে জানিয়েছেন ‘এমনটাও হয়?’। বেশ কিছুদিন আগেই টুইটারে যুক্ত হয়েছে এই নতুন ফিচার। টুইটারে যে কোনো টুইট সর্বোচ্চ ২৮০ অক্ষরের মধ্যে পোস্ট করা যায়। কিন্তু এর বাইরে পোস্ট করা যায় ভিডিও অথবা ছবি। এছাড়াও রয়েছে টুইটার স্পেস। যা ব্যবহার করে একসঙ্গে বহু মানুষের সঙ্গে কন্ঠস্বরের মাধ্যমে সরাসরি যুক্ত হওয়া যায়।

টুইটার স্পেস শুরু করতে স্ক্রিনে ডান দিকে নিচে + আইকনে ট্যাপ করুন। এই আইকনে ট্যাপ করে স্পেসেস অপশন সিলেক্ট করুন। এবার টুইটার স্পেসের নাম টাইপ করে স্টার্ট ইওর স্পেস অপশন সিলেক্ট করুন। এবার আপনার স্পেসে যে টুইটার ব্যবহারকারীরা যুক্ত হবেন সেই তাদের সঙ্গে কণ্ঠস্বরের মাধ্যমে যুক্ত হতে পারবেন।

চাইলে অন্য কারও টুইটার স্পেস দেখতে অ্যাপ ওপেন করে ডিসপ্লের নিচে মাইক্রোফোন আইকনে ট্যাপ করুন। এখানে সব লাইভ টুইটার স্পেস দেখতে পাবেন। নিজের পছন্দের টুইটার স্পেস সিলেক্ট করলেই সেখানে জয়েন করা যাবে।

সূত্র: এনডিটিভি

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *