SPORTS: এনজোকে ‘গাছে তুলে মই কেড়ে’ নিয়েছে চেলসি, জেনেনিন মূল ঘটনা
পর্তুগিজ ক্লাব বেনফিকায় খেলা বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন তরুণ এনজো ফার্নান্দেজকে কেনার জন্য মুখিয়ে ছিল চেলসি। বিশ্বকাপের সেরা উদীয়মান খেলোয়াড়ের জন্য রিলিজ ক্লজের ১২০ মিলিয়ন ইউরো দিতেও রাজি- এমন আগ্রহও দেখিয়েছে তারা। কিন্তু এখন পিছু টান দিয়েছে।
চেলসি কর্তৃপক্ষ এনজোর সঙ্গে চুক্তি ও ক্লাবের প্রজেক্টের বিষয়ে আলোচনা করেছে। ব্যক্তিগত পর্যায়ে ২১ বছর বয়সী সেন্ট্রাল মিডফিল্ডার নর্থ লন্ডনের ক্লাবটির হয়ে খেলতে আগ্রহও প্রকাশ করেছেন। এরপর বেনফিকার সঙ্গে আনুষ্ঠানিক আলোচনায় গিয়ে দরাদরি, খেলোয়াড়ের বদলে খেলোয়াড় দেওয়ার প্রস্তাব করেছে ব্লুজরা।
বেনফিকার কোচ রজার স্কামিডিট-এর মতে, এটা অনেকটা এনজোকে গাছে তুলে মই কেড়ে নেওয়ার মতো। চেলসির এমন আচরণকে তিনি ‘অসম্মানজনক’ বলে অ্যাখ্যা দিয়েছেন।
রজার বলেছেন, ‘আমরা এখন এনজোকে বিক্রি করতে চাই না। অনেক ক্লাবই আছে যারা তাকে কিনতে চায়। কিন্তু তারা জানে, এনজোকে এখন কেনার একটাই উপায়, সেটা হলো রিলিজ ক্লজের ১২০ মিলিয়ন ইউরো শোধ করা করা। তারা (চেলসি) অসম্মানজনক কাজ করেছে। খেলোয়াড়কে দলে নেওয়ার জন্য উন্মাদ করে দিচ্ছে, ভাবটা এমন যে- রিলিজ ক্লজের পুরো অর্থ দিয়েই তাকে কিনবে। এরপর দাম নিয়ে আলোচনা করতে চাচ্ছে।’
সর্বশেষ সংবাদ মাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, চেলসি এনজোকে দলে নিতে এখনও আগ্রহী। তবে ৮৭ মিলিয়ন পাউন্ডের সঙ্গে তিনজন খেলোয়াড় দিয়ে। ওই খেলোয়াড়ের তালিকায় আছেন হাকিম জিয়েস, তাকে স্থায়ীভাবে বেনফিকাকে দিতে চায় চেলসি। সঙ্গে নতুন চুক্তি করা ব্রাজিলিয়ান তরুণ আন্দ্রে সান্তোস ও ফ্রান্স ফুটবলার দাত্রো ফোফানাকে ধারে পাঠাতে চায়।