মা তুলে গালি! ১৫ বছরের কিশোরীকে লাইভে এসে যা বললেন মোদী, শিউরে উঠবেন!

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লক্ষ্য করে অশালীন আক্রমণ এবং তাঁর মাকে নিয়ে কুরুচিকর মন্তব্য করা কিশোরী আন্দোলনকারীকে প্রকাশ্যে ক্ষমা করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার রাতে সোশ্যাল মিডিয়ায় একটি নতুন ভিডিও বার্তা পোস্ট করে জেন জি (Gen Z) আন্দোলনকারীদের প্রসঙ্গে প্রথমবার মুখ খোলেন তিনি। তাদের ‘দুষ্টু বাচ্চা’ বলে অভিহিত করে তিনি স্পষ্ট বার্তা দেন, ভুলের সংশোধন করে সকলকে নিয়ে একসঙ্গে দেশের উন্নয়নে এগিয়ে চলতে হবে। মোদীর এই মহৎ প্রতিক্রিয়ার পরেই অনুশোচনা প্রকাশ করে হাত জোড় করে ক্ষমা চেয়ে নিয়েছে অভিযুক্ত কিশোরী।
মোদীর বার্তা: ‘বাচ্চারা আমাদেরই, শাস্তি নয়, বুকে টেনে নেওয়াই কর্তব্য’
মাত্র ৩০ সেকেন্ডের একটি ভিডিও বার্তায় জেন জি প্রজন্মকে নৈতিকতার পাঠ পড়ান প্রধানমন্ত্রী। যন্তর মন্তরে সাম্প্রতিক বিক্ষোভের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “সেখানে যা ঘটেছে, তা দেশ তথা বিশ্বের মানুষ দেখেছেন। কিছু দুষ্টু ছেলেমেয়ে অশ্রাব্য গালিগালাজ করেছে। আমাকে এবং আমার মাকে পর্যন্ত কটূক্তি করা হয়েছে। আমাদের দেশের মেয়েরা এমন ভাষা কী করে ব্যবহার করতে পারে! তবে ছোটবেলায় ভুল হতেই পারে। এই সময়টাই ভুল শোধরানোর। ছোটদের আদালতে টেনে এনে বা শাস্তি দিয়ে পরিস্থিতির বদল হয় না, বরং তাদের বুকে টেনে সঠিক রাস্তা দেখানোই আমাদের কর্তব্য।”
এরপর একটি তাৎপর্যপূর্ণ উপমা দিয়ে মোদী বলেন, “দাঁতের নীচে অনেক সময় নিজের জিভই চলে আসে, রক্তও বের হয়— তাই বলে কি আমরা দাঁত ভেঙে ফেলে দিই? দাঁত ও জিভ দুটোই যেমন আমাদের, এই বাচ্চারাও তো আমাদেরই। আসুন, দেশের স্বার্থে সবাই একসঙ্গে এগিয়ে চলি।”
বিতর্কের সূত্রপাত ও সিজেপি-র প্রতিক্রিয়া
সম্প্রতি দিল্লির যন্তর মন্তরে ‘ককরোচ জনতা পার্টির’ (CJP) বিক্ষোভ চলাকালীন ১৫ বছরের এক কিশোরীকে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে আপত্তিকর মন্তব্য করতে দেখা যায়। সেই ভিডিও মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে দেশজুড়ে সমালোচনার ঝড় তোলে। এই প্রসঙ্গে CJP-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপক এক সাক্ষাৎকারে জানান, ব্যক্তিগত আক্রমণ বা গালিগালাজ তাঁরা সমর্থন করেন না, তবে মিম বা রসিকতা কেন প্রশাসনের গায়ে লাগছে, সেই প্রশ্নও তোলেন তিনি।
লজ্জিত ও ক্ষমাপ্রার্থী সেই কিশোরী
ভিডিও ভাইরাল হওয়ার পর তীব্র সমালোচনার মুখে পড়ে শেষমেশ ক্ষমা চেয়ে নেয় দিল্লির যন্তর মন্তরের ওই বিক্ষোভে অংশ নেওয়া ১৫ বছরের কিশোরী রুচিকা সিং। সে জানায়, কনট প্লেস থেকে বন্ধুদের সঙ্গে সে আন্দোলনস্থলে গিয়েছিল। চারপাশের ভিড়ের চাপে এবং আবেগের বশে সেও ওই আপত্তিকর কথা বলে ফেলেছিল।
নতুন একটি ভিডিও বার্তার মাধ্যমে হাত জোড় করে ক্ষমা চেয়ে রুচিকা বলে, “আমার বয়স মাত্র ১৫। তবে আমি যা করেছি তা সত্যিই ক্ষমার অযোগ্য। অনেক বাজে কথা বলে ফেলেছি। এটি আমার জীবনের প্রথম এবং শেষ ভুল। গোটা দেশের মানুষের কাছে আমি ক্ষমাপ্রার্থী। আমি ভীষণ লজ্জিত, নিজের পরিবারের চোখে চোখ রেখে তাকাতে পারছি না। দয়া করে আমাকে ক্ষমা করে দিন।”