চতুর্থবার প্রেসিডেন্ট হওয়ার ঘোষণা ট্রাম্পের! সংবিধানের ২২তম সংশোধনী কি তবে বদলে ফেলবেন তিনি?

ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউস করসপন্ডেন্টস ডিনারের বার্ষিক আয়োজনে উপস্থিত সাংবাদিকদের সামনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে, তিনি হোয়াইট হাউসে তৃতীয় মেয়াদ পাওয়ার লক্ষ্যে চতুর্থবারের মতো প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা পোষণ করছেন। অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় তিনি ‘ট্রাম্প ২০২৮’ লেখা একটি লাল রঙের ক্যাপ বের করে মাথায় পরে নেন, যা মুহূর্তেই রাজনৈতিক মহলে তীব্র আলোচনার সৃষ্টি করেছে।

সাংবাদিকতার স্বাধীনতা উদযাপনের এই ঐতিহ্যবাহী অনুষ্ঠানটি মূলত এপ্রিল মাসে হওয়ার কথা থাকলেও মার্কিন প্রেসিডেন্টের ওপর সম্ভাব্য হত্যাপ্রচেষ্টার ঘটনার জেরে তা স্থগিত করা হয়েছিল। তবে এই প্রথম নয়, এর আগেও ডোনাল্ড ট্রাম্প তাঁর তৃতীয় মেয়াদে ক্ষমতায় থাকার ইচ্ছার কথা প্রকাশ করেছিলেন।

সংবিধান কি এই অনুমতি দেয়?
মার্কিন সংবিধানের ২২তম সংশোধনী অনুযায়ী, কোনো ব্যক্তি দুবারের বেশি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হতে পারবেন না। ট্রাম্পের বারবার এমন ইচ্ছের কথা প্রকাশ সত্ত্বেও এই আইনি বাধা রয়েছে। ফলে ট্রাম্প যদি সত্যিই তৃতীয় বা চতুর্থ মেয়াদ পেতে চান, তবে প্রথমে মার্কিন সংবিধানের এই ২২তম সংশোধনীতে পরিবর্তন আনতে হবে। তবে সংবিধানের কোনো ধারা সংশোধন করা অত্যন্ত জটিল এবং এর জন্য ব্যাপক রাজনৈতিক সমর্থনের প্রয়োজন, যা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে অর্জন করা প্রায় অসম্ভব বলেই মনে করছেন বিশ্লেষকরা।

১৯৫১ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন ডি. রুজভেল্ট টানা চারবার হোয়াইট হাউসের দায়িত্বে থাকার পর এই ২২তম সংশোধনীটি আনা হয়, যাতে ভবিষ্যতে কেউ দুবারের বেশি প্রেসিডেন্ট পদে থাকতে না পারেন। ডেমোক্র্যাট ও রিপাবলিকান—উভয় দলের সমর্থনেই এই আইন পাস হয়েছিল।

সংবিধানের এই নিয়ম বদলাতে হলে কংগ্রেসের উভয় কক্ষের দুই-তৃতীয়াংশ এবং দেশের তিন-চতুর্থাংশ অঙ্গরাজ্যের অনুমোদন প্রয়োজন, যা বর্তমান পরিস্থিতিতে অত্যন্ত কঠিন এক চ্যালেঞ্জ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *