আইফোন-আইপ্যাড আর কিনতে হবে না! মাসিক ভাড়ায় ডিভাইস দিতে নতুন প্রোগ্রাম আনছে টেক জায়ান্ট

বিশ্বজুড়ে অ্যাপল (Apple) ডিভাইসের দাম বৃদ্ধির জল্পনা ও দাম বাড়ার খবরের মাঝেই এক অভিনব পদক্ষেপ করতে চলেছে কুপার্টিনোর এই টেক জায়ান্ট। এবার আর গ্যাজেট কেনার ঝক্কি নয়, সাধারণ মানুষের নাগালের মধ্যে প্রিমিয়াম টেকনোলজি পৌঁছে দিতে ডিভাইস ভাড়ায় (Rental Program) দেওয়ার নতুন প্রোগ্রাম চালু করতে চলেছে সংস্থাটি।
ভাড়া দেওয়ার এই প্রোগ্রামটি কীভাবে কাজ করবে?
-
কোন ডিভাইস কতদিনের জন্য ভাড়া পাওয়া যাবে? আন্তর্জাতিক সংবাদমাধ্যম ব্লুমবার্গ (Bloomberg)-এর প্রতিবেদন অনুযায়ী, নতুন এই রেন্টাল প্রোগ্রামের মাধ্যমে গ্রাহকরা iPhone এবং Apple Watch ২৪ মাসের জন্য এবং Mac ও iPad ৩৬ মাসের জন্য ভাড়া নিতে পারবেন। প্রয়োজনে পরবর্তীতে এই ভাড়ার সময়সীমা বাড়ানোও সম্ভব হবে।
-
কোথায় এবং কবে থেকে শুরু? চলতি মাসের আগামী ২৮ তারিখ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে আনুষ্ঠানিকভাবে এই প্রোগ্রামটি শুরু হতে চলেছে। তবে ভারতে এই পরিসেবা কবে আসবে বা এর জন্য ঠিক কত টাকা মাসিক খরচ পড়বে, সে বিষয়ে অ্যাপলের তরফে এখনও কিছু জানানো হয়নি।
-
কেন এই সিদ্ধান্ত? সম্প্রতি অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক ডিভাইসের দাম বৃদ্ধির ইঙ্গিত দিয়েছেন। বিশেষজ্ঞদের একাংশের মতে, গ্যাজেটের আকাশছোঁয়া দামের কারণে বিক্রিতে যাতে প্রভাব না পড়ে এবং আর্থিক ক্ষতি এড়ানো যায়, সেই কারণেই এই রেন্টাল মডেল নিয়ে আসছে অ্যাপল।