“৩৪ কোটি অ্যাকাউন্টে সুদ দিল এফও”-জেনেনিন কীভাবে PF ব্য়ালেন্স চেক করবেন?

ইপিএফও (EPFO)-এর ৩৪ কোটি সদস্যের জন্য এল সুখবর। ২০২৫-২৬ আর্থিক বছরের জন্য ৮.২৫ শতাংশ হারে সুদ ইতিমধ্যেই তাঁদের অ্যাকাউন্টে জমা পড়েছে। কেন্দ্রীয় শ্রমমন্ত্রী মনসুখ মাণ্ডব্য আগেই জানিয়েছিলেন যে, নতুন ব্যবস্থার মাধ্যমে ১.৪৪ লক্ষ কোটি টাকার সুদ সদস্যদের অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হবে। সেই প্রতিশ্রুতি মেনে ১৫ জুলাইয়ের মধ্যেই এই প্রক্রিয়া সম্পন্ন করেছে ইপিএফও।

কেন এবার এত দ্রুত? ইপিএফও-র ইতিহাসে এই প্রথমবার এত দ্রুততার সঙ্গে সদস্যদের অ্যাকাউন্টে সুদের টাকা জমা পড়ল। এতদিন প্রতিটি আঞ্চলিক অফিসের ডেটাবেস আলাদা থাকায় এই প্রক্রিয়ায় বেশ সময় লাগত। কিন্তু এবার সংস্থার ১২৩টি ডেটাবেসকে একত্রিত করে একটি ‘কেন্দ্রীয় জাতীয় ডেটাবেসে’ স্থানান্তর করার ফলে এই জটিল কাজ অনেক দ্রুত সম্ভব হয়েছে।

কীভাবে চেক করবেন আপনার পিএফ ব্যালেন্স? আপনার অ্যাকাউন্টে সুদ জমা পড়েছে কি না, তা জানতে নিচের যেকোনো একটি পদ্ধতি অনুসরণ করতে পারেন:

  • ইপিএফও মেম্বার পাসবুক পোর্টাল: ইপিএফও-র অফিশিয়াল পাসবুক পোর্টালে আপনার UAN ও পাসওয়ার্ড দিয়ে লগ-ইন করুন। ওটিপি ভেরিফিকেশনের পর ‘ভিউ পাসবুক’ (View Passbook) অপশনে ক্লিক করে আপডেট ব্যালেন্স দেখে নিন।

  • উমঙ্গ (UMANG) অ্যাপ: অ্যাপটিতে লগ-ইন করে ইপিএফও সেকশনে যান। সেখান থেকে সহজেই ব্যালেন্স ও পাসবুক চেক করতে পারবেন।

  • এসএমএস (SMS) পরিষেবা: আপনার UAN যদি মোবাইল নম্বরের সঙ্গে যুক্ত থাকে, তবে নির্দিষ্ট ফরম্যাটে ৭৭৩৮২৯৯৮৯৯ নম্বরে একটি এসএমএস পাঠিয়ে সহজেই ব্যালেন্স জানতে পারবেন।

যদি এখনও সুদ না দেখা যায়? অনেক সময় সার্ভারের সমস্যার কারণে আপডেটেড ব্যালেন্স সঙ্গে সঙ্গে নাও দেখাতে পারে। ইপিএফও-র পক্ষ থেকে জানানো হয়েছে, যদি আপনার অ্যাকাউন্টে এখনও সুদের এন্ট্রি না দেখা যায়, তবে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। কিছুটা সময় অপেক্ষা করুন, সার্ভার আপডেট হয়ে গেলেই আপনি সঠিক ব্যালেন্স দেখতে পাবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *