শীতলতম দার্জিলিং, তবুও নেই এলাকায় তুষারপাত

দার্জিলিং এবং সিকিমের উঁচু পাহাড়ে গত কয়েকদিন ধরে তুষারপাত চলছে।

অপেক্ষাকৃত নিচু এলাকায় চলছে হালকা থেকে মাঝারি বৃষ্টি। কিন্তু তাপমাত্রা শূন্যের কাছাকাছি গিয়েও বরফ পড়ছে না দার্জিলিং শহর এবং তার আশপাশে।

সেখানকার আবহাওয়া অফিসও বলছে, দার্জিলিং শহরে তুষারপাতের জন্য অনুকূল পরিস্থিতি এখনও তৈরি হয়নি।

গত কয়েক বছর ধরেই ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে জানুয়ারির প্রথম সপ্তাহে বরফ পড়েছে দার্জিলিংয়ে। রোববার মৌসুমের শীতলতম দিন ছিল দার্জিলিংয়ে। অনেক পর্যটক এই সময়ের অপেক্ষায় থাকেন। দার্জিলিংয়ে বরফ পড়লেই তারা গিয়ে হাজির হন সেখানে।

স্থানীয় আবহাওয়াবিদরা বলছেন, তুষারপাতের জন্য কেবল শূন্য ডিগ্রি তাপমাত্রাই নয়, আরও কয়েকটি প্রাকৃতিক বিষয় যুক্ত থাকে।

বলা হচ্ছে, শূন্য ডিগ্রির অক্ষরেখা দার্জিলিং শহর থেকে এখন অনেকটাই ওপরে অবস্থান করছে। আরও কয়েকটি প্রাকৃতিক পরিস্থিতি অনুকূলে হলে তবে তুষারপাত সম্ভব।

গত বছর ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে জানুয়ারির প্রথম সপ্তাহে ৬ বার তুষারপাত পেয়েছে দার্জিলিং এবং আশপাশের এলাকা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *