২০২২ সালে ৩৩৩০ বার অর্ডার! ফের রেকর্ড করলো বিরিয়ানি

জোমাটোতে সবচেয়ে বেশি যে খাবার অর্ডার করা হয়েছিল সেটি কী জানেন? কী আবার! বিরিয়ানি! ২০২২ সালে জোমাটো ব্যবহারকারীরা প্রতি মিনিটে গড়ে ১৮৬ প্লেট বিরিয়ানির অর্ডার করেছেন। সুইগির বার্ষিক রিপোর্টেও সবচেয়ে জনপ্রিয় খাবারের নিরিখে এক নাম্বারে বিরিয়ানি।

দিনে গড়ে ৯ বার খাবার অর্ডার করে জোমাটোতে রেকর্ড করেছেন ভারতের দিল্লির বাসিন্দা অঙ্কুর। ২০২২ সালে ৩,৩৩০ বার অর্ডার করেছেন ঐ ব্যক্তি। জোমাটো তার বার্ষিক প্রতিবেদনে অঙ্কুরকে দেশের সবচেয়ে বড় ভোজনরসিক তকমা দিয়েছে।

বিরিয়ানির পরেই জোমাটোতে অর্ডারের তালিকায় দ্বিতীয় জনপ্রিয়তম খাবার হচ্ছে পিজ্জা। ২০২২ সালে প্রতি মিনিটে ১৩৯টি পিজ্জা ডেলিভারি করেছে জোমাটো।

জোমাটোতে অর্ডার করার পর বিল পেমেন্টের আগে প্রোমো কোড দেওয়ার অপশন থাকে। তাদের প্রতিবেদন অনুযায়ী, দেশে সবচেয়ে বেশি প্রোমো কোড ব্যবহার করেছেন পশ্চিমবঙ্গের রায়গঞ্জের ব্যবহারকারীরা। সেখানকার ৯৯. সাত শতাংশ অর্ডারেই কোনো না কোনো প্রোমো কোড ব্যবহার করে ছাড় পেয়েছেন গ্রাহকরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *