ফের কবে পর্দায় দেখা যাবে ঐন্দ্রিলা-বিক্রমকে? অবশেষে মুখ খুললেন টলিউড অভিনেতা

টলিউডের জনপ্রিয় অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায় ও অভিনেত্রী ঐন্দ্রিলা সেন। এদের জুটি পছন্দ করেন না এমন দর্শক নেই বললেই চলে । ‘সাত পাকে বাঁধা’ ধারাবাহিকের জনপ্রিয় জুটি ছিলেন ঐন্দ্রিলা সেন এবং বিক্রম চট্টোপাধ্যায়। এরপরই ঘরে ঘরে একটাই জুটির নাম বিক্রম-ঐন্দ্রিলা। পর্দার পাশাপাশি বাইরে একে অপরের খুব ভালো বন্ধু তাঁরা। এরপর বড় পর্দায় কাজ করেছেন দুজনেই। তবে জুটি হিসেবে দেখা যায়নি তাঁদের।

ফের কবে জুটিতে দেখা যাবে ঐন্দ্রিলা-বিক্রমকে? দীর্ঘ দিন ধরে এমনি প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে নেটিজেনদের মনে । তবে এবার মুখ খুললেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়।

একের পর ওয়েব সিরিজ, বড় পর্দায় কাজ করতে দেখা গিয়েছে বিক্রমকে। বিক্রমের মন্তব্য, ঐন্দ্রিলার নাকি ২০২৫-এর আগে সময়ই নেই। তাই তাঁর সঙ্গে স্ক্রিন স্পেস শেয়ার করার জন্য় অপেক্ষা করা ছাড়া উপায় নেই তাঁর।

যদিও বিক্রমের মন্তব্যের পালটা দিতে ভোলেননি ঐন্দ্রিলা নিজেও । নায়িকার কথায়, তিনি নিজের মুখটা আর খুলতে চাননা। গোটা কথোপকথনটাই মজার ছলে হয়েছে দুজনের।যদিও এই জুটিকে আবার কবে বড় পর্দায় দেখা যাবে সেটা সময় বলে দেবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *