ইলেকট্রনিক্স হাব ভারত: ব্যাটারি থেকে ডিসপ্লে—সবই এবার হাতের মুঠোয়!

বিশ্বকে টেক্কা দিয়ে ভারতকে বিশ্বের সবচেয়ে বড় ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে গড়ে তুলতে বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার। দেশীয় উৎপাদন বাড়াতে এবং আমদানিনির্ভরতা কমাতে প্রয়োজনীয় মেশিনারি ও যন্ত্রাংশের ওপর কাস্টম ডিউটিতে বড়সড় ছাড় ঘোষণা করা হয়েছে। এই সুবিধা ৩১ মার্চ ২০২৯ পর্যন্ত কার্যকর থাকবে।

এই সিদ্ধান্তের ফলে লিথিয়াম-আয়ন ব্যাটারি, ডিসপ্লে প্যানেল এবং স্মার্টফোনের ওয়্যারলেস চার্জিং মডিউল তৈরি অনেক সস্তা হবে। উৎপাদন খরচ কমায় ভবিষ্যতে সাধারণ মানুষের জন্য হাই-টেক গ্যাজেটের দাম কমার জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। কেন্দ্রীয় পরোক্ষ কর ও শুল্ক বোর্ড (CBIC) জানিয়েছে, ব্যাটারি তৈরির ৮৫ ধরনের মেশিনের ওপর এই ছাড় কার্যকর হবে। এতে স্বয়ংক্রিয় মিক্সিং থেকে শুরু করে প্যাকেজিং পর্যন্ত উৎপাদন প্রক্রিয়া সহজ হবে।

পাশাপাশি, অটোমোবাইল, মেডিকেল ও শিল্পক্ষেত্রে ব্যবহৃত ডিসপ্লে পার্টসের আমদানিতেও শুল্ক ছাড় দেওয়া হয়েছে। তবে মোবাইল ফোন ও টেলিভিশনের ডিসপ্লের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নয়। স্মার্টফোনের ওয়্যারলেস চার্জিং মডিউল তৈরিতে ব্যবহৃত এনএফসি (NFC) ও বিশেষ ম্যাগনেটের মতো গুরুত্বপূর্ণ যন্ত্রাংশও এখন কম খরচে আমদানি করা যাবে। বিশেষজ্ঞদের মতে, এই উদ্যোগ ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পকে নতুন গতি দেবে এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণে সহায়ক হবে। দেশের সাপ্লাই চেইন মজবুত করার মাধ্যমে ভারত যে প্রযুক্তির বাজারে একচ্ছত্র আধিপত্য বিস্তারের পথে, তা এই বিজ্ঞপ্তিতে স্পষ্ট।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *