বিশেষ: ২১ বছর আগে হারিয়ে যাওয়া আংটির খোঁজ পাওয়া গেলো শৌচাগারে, জেনেনিন কিভাবে?

সাধে কি বলে, ছাই মিললেই তা উড়িয়ে দেখা দরকার? তার ভেতরেই মিলতে পারে অমূল্য রতন! আমেরিকার ফ্লোরিডার বাসিন্দা এক দম্পতির ঘটনায় আরো একবার প্রমাণিত হলো এই প্রবাদবাক্যের সত্যতা। ২১ বছর আগে হারিয়ে যাওয়া বিয়ের আংটির খোঁজ মিলল বাড়ির শৌচাগারে। কমোড বদলাতে গিয়ে হারিয়ে যাওয়া ‘অমূল্য রতন’ খুঁজে পেলেন সাইনা ডে ও নিক ডে।

নিক জানিয়েছেন, প্রায় দুই দশক আগে এক দিন তার স্ত্রী এসে জানান, হাতের হীরার আংটিটি হারিয়ে গিয়েছে। সম্ভবত কমোডের ভেতর বিয়ের আংটিটি পড়ে গিয়েছে। এরপর আংটি খুঁজতে চেষ্টার কসুর করেননি দম্পতি। নিজেদের বাড়ির পুরো নিকাশি ব্যবস্থা বদলে ফেলেন তারা। এমনকি, খালি করে ফেলেন মলের ট্যাঙ্কও। তবু হদিস মেলেননি আংটির। সেই আংটির খোঁজ মিলল দুই দশকেরও বেশি সময় পর।

নিকের মা রেনে ডে সম্প্রতি নিজের বাড়ির শৌচাগারের ভোলবদল করার সিদ্ধান্ত নেন। সেই লক্ষ্যে খুঁড়ে তোলা হয় তাদের বাড়ির কমোডটিও। তখনই দেখা যায়, কমোডের পোর্সেলিনের মধ্যে রয়ে গিয়েছে আংটিটি। সম্ভবত ঐ কমোড বসানোর সময় আংটিটি আটকে গিয়েছিল সেটির ভেতরে। পড়ে সিমেন্ট জমাট বাঁধায় তার ভেতরেই থেকে যায় আংটিটি। রেনে সেই আংটিটি পরিষ্কার করে একটি বাক্সে ভরেন। তারপর বড়দিনে সেটি উপহার দেন ডে দম্পতিকে। এমন উপহার পেয়ে কেঁদে ফেলেন সাইনা। জানান, এমন অমূল্য সম্পদ যে তিনি ফিরে পাবেন, তা স্বপ্নেও ভাবেননি।

সূত্র: আনন্দবাজার

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *