ইতিহাসের আজকের দিনের বিভিন্ন উল্লেখযোগ্য যত ঘটনা (৩১ ডিসেম্বর)

সময়ের হিসেবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনে ঘটেছে অনেক উল্লেখযোগ্য ঘটনা।

চলুন তাহলে
জেনে নেই ইতিহাসে আজকের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা,
বিশিষ্টজনদের জন্ম ও মৃত্যু এবং দিবস সমূহ।??⏰??

.
#ইতিহাসে_আজকের_ঘটনাবলী:?✔️✔️

? ১৬০০ – ব্রিটেনের রানী এলিজাবেথ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ব্যবসায়ী প্রতিষ্ঠান হিসেবে অনুমোদন দেন।

? ১৮০২ – পেশোয়া দ্বিতীয় বাজিরাও ব্রিটিশ সরকারের আশ্রয় গ্রহণ করেন।

? ১৮২৭ – ইংরেজ ফার্মাসিস্ট জন ওয়াকার প্রথম দিয়াশলাই আবিষ্কার করেন।

? ১৮৩১ – কৃষ্ণধন মিত্রে সম্পাদনায় শিশুপাঠ্য মাসিক পত্রিকা ‘জ্ঞানোদয়’ প্রকাশিত হয়।

? ১৯০৬ – চীনের থুংমেং হুই দলের সদস্য লিউ তাওই চীনের ছাংশা শহরে গ্রেফতার হয়ে নিহত হন।

? ১৯১৬ – রাশিয়ার যাজক রাসপুটিন নিহত হন।

? ১৯২৫ – রুমানিয়ার রাজা দ্বিতীয় ক্যারোল পুত্রের স্বপক্ষে সিংহাসন ত্যাগ করেন।

? ১৯২৯ – জওহরলাল নেহরু ত্রিবর্ণরঞ্জিত জাতীয় পতাকা উড়িয়ে ভারতীয় কংগ্রেসে ঘোষণা করেন ‘পূর্ণ স্বাধীনতাই ভারতের লক্ষ্য’।

? ১৯৪২ – স্টালিনগ্রাদের লড়াইয়ে জার্মান বাহিনী পরাজয় বরণ করে।

? ১৯৪৮ – কার্জন হলে পূর্ব-পাকিস্তান সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে জ্ঞানতাপস ড. মুহম্মদ শহীদুল্লাহ বাংলা ভাষার পক্ষে তথ্যপূর্ণ হৃদয়স্পর্শী ভাষণ প্রদান করেন।

? ১৯৫৫ – যুক্তরাষ্ট্রের আলবামা অঙ্গরাজ্যের মন্টেগোমারি শহরে নারী রোসা পার্ক বাসে আসন বরাদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ করে কারাগারে নিক্ষিপ্ত হন, যার প্রেক্ষিতে কৃষ্ণাঙ্গ নাগরিকরা বর্ণ বৈষম্যের বিরুদ্ধে মার্টিন লুথার কিং জুনিয়রের নেতৃত্ব আন্দোলনের সূচনা করেন ও জয়ী হন।

? ১৯৫৯ – একটি মার্কিন ক্ষেপণাস্ত্রে বসানো ক্যামেরা দিয়ে মহাশূণ্য থেকে প্রথম পৃথিবীর রঙ্গিন ছবি তোলা হয়েছিলো।

? ১৯৮৩ – ব্রুনাই এর স্বাধীনতা ঘোষণা হয়।

? ১৯৮৭ – চীনের নৌবাহিনীর পারমাণবিক ডুবু জাহাজের প্রথম নৌযাত্রা সাফল্যের সংগে সমাপ্ত হয়।

? ১৯৮৮ – পরমাণু, অনাক্রমণ, বিমান পরিবহন ও সংস্কৃতি বিষয়ে ভারত-পাকিস্তান চুক্তি স্বাক্ষর।

? ১৯৮৯ – সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত প্রজাতন্ত্রগুলোতে জাতীয়তাবাদী চেতনা চরমে ওঠার প্রেক্ষাপটে আযারবাইজান প্রজাতন্ত্রের জনগণ ইরানের সাথে একত্রিত হবার জন্যে আন্দোলন শুরু করে।

? ১৯৯০ – ইংলিশ চ্যানেলের ১৩২ ফুট নিচে খনন কর্মীরা পাথর কেটে একটি গাড়ি চলাচলের মতো সুড়ঙ্গ তৈরি করে বৃটেন ও ফ্রান্সের মধ্যে প্রাথমিকভাবে সংযোগ স্থাপনে সক্ষম হন।

? ১৯৯৩ – হাংচৌ শহরে চীনের প্রথম ইলেক্ট্রোনিক সংবাদপত্রের জন্ম হয়।

? ১৯৯৬ – ৭৪ বছর বয়স্ক বুট্রোস ঘালি ছিলেন প্রথম আফ্রিকা ব্যক্তি যিনি জাতিসংঘের মহসচিবের পদে দায়িত্ব পালন করেছেন।

? ১৯৯৯ – আমেরিকা কর্তৃক পানামা খাল পানামার কাছে হস্তান্তর।

? ১৯৯৯ – রাশিয়ার প্রেসিডেন্ট বরিস ইয়েলেৎসিন পদত্যাগ করেন এবং ভ্লাদিমির পুতিন তার স্থলাভিষিক্ত হন।

? ২০০২ – জার্মানিতে বিশ্বের প্রথম ম্যাগনেটিক দ্রুততম ট্রেনের (ঘণ্টায় ২৭০ মাইল গতি) যাত্রা শুরু।

? ২০০৯ – এ দিনে সুপার মুন ও চন্দ্রগ্রহণ একই সঙ্গে ঘটেছিল।

? ২০১৪ – চিনের সাংহাই এ বর্ষবরণ অনুষ্ঠানে আতঙ্কবাদীদের হামলায় ৩৬ লোক নিহত ও ৪৯ জন আহত হয়।

.
#ইতিহাসে_আজকে_যাদের_জন্ম:?✔️✔️

? ১৪৯১ – জন্মগ্রহণ করেছিলেন জাক কার্তিয়ে, তিনি ছিলেন ফরাসি অভিযাত্রিক, কানাডার অন্যতম আবিষ্কারক।

? ১৫১৪ – জন্মগ্রহণ করেছিলেন ড. এন্ড্রিয়াস ভেসালিয়াস, তিনি ছিলেন বেলজিয়ামের প্রখ্যাত চিকিৎসক এবং এ্যানাটমিস্ট।

? ১৭৩৮ – জন্মগ্রহণ করেছিলেন লর্ড কর্নওয়ালিশ, তিনি ছিলেন ভারতের ব্রিটিশ গভর্নর জেনারেল।

? ১৮৩০ – জন্মগ্রহণ করেছিলেন ইসমাইল পাশা, তিনি ছিলেন মিসরের শাসনকর্তা।

? ১৮৬৯ – জন্মগ্রহণ করেছিলেন আঁরি মাতীস, তিনি ছিলেন ফরাসি চিত্রশিল্পী ও ভাস্কর।

? ১৮৭৫ – জন্মগ্রহণ করেছিলেন আর্থার ক্রিস্টেসেন, তিনি ছিলেন ডেনমার্কের প্রাচ্যবিদ।

? ১৮৮০ – জন্মগ্রহণ করেছিলেন জর্জ মার্শাল, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন রাজনীতিবিদ।

? ১৮৮৮ – জন্মগ্রহণ করেছিলেন বেণীমাধব বড়ুয়া, তিনি ছিলেন বৌদ্ধ ধর্ম ও দর্শন শাস্ত্রের গবেষক।

? ১৯১১ – জন্মগ্রহণ করেছিলেন ড. মোহম্মদ ইব্রাহিম, তিনি ছিলেন বাংলাদেশি চিকিৎসাবিজ্ঞানী ও মানবহিতৈষী।

? ১৯১৮ – জন্মগ্রহণ করেছিলেন আজিজুর রহমান মল্লিক, তিনি ছিলেন বাংলাদেশি শিক্ষাবিদ ও গবেষক।

? ১৯৩৪ – জন্মগ্রহণ করেছিলেন অমলেন্দু চক্রবর্তী, তিনি ছিলেন প্রখ্যাত বাঙালি ঔপন্যাসিক, ছোটগল্পকার এবং প্রাবন্ধিক।

? ১৯৩৭ – জন্মগ্রহণ করেছিলেন আব্রাহাম হেরশক্, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী হাঙ্গেরীয় বংশোদ্ভূত ইসরায়েলি প্রাণরসায়নবিদ।

? ১৯৩৮ – জন্মগ্রহণ করেছিলেন আল কামাল আবদুল ওহাব, তিনি ছিলেন একজন লেখক।

? ১৯৪৫ – জন্মগ্রহণ করেছিলেন লেনার্ড এডলম্যান, তিনি তাত্ত্বিক কম্পিউটার বিজ্ঞানী।

? ১৯৪৮ – জন্মগ্রহণ করেছিলেন হাবীবুল্লাহ সিরাজী, তিনি বাংলাদেশি কবি ও লেখক, বাংলা একাডেমির মহাপরিচালক।

? ১৯৫২ – জন্মগ্রহণ করেছিলেন ত্রিদিব দস্তিদার, তিনি বাংলাদেশি কবি।

? ১৯৭০ – জন্মগ্রহণ করেছিলেন ফজিলাতুন্নেসা বাপ্পী, তিনি ছিলেন বাংলাদেশি আইনজীবী, রাজনীতিবিদ ও সাবেক সংসদ সদস্য।

? ১৯৮৬ – জন্মগ্রহণ করেছিলেন নাঈম ইসলাম, তিনি বাংলাদেশি ক্রিকেট খেলোয়াড়।

.
#ইতিহাসে_আজকে_যাদের_মৃত্যু:?✔️✔️

? ১৬৯১ – মৃত্যুবরণ করেন রবার্ট বয়েল, তিনি ছিলেন আধুনিক রসায়নের সহ-প্রতিষ্ঠাতা।

? ১৯১৬ – মৃত্যুবরণ করেন রাসপুটিন, তিনি ছিলেন রুশ যাজক।

? ১৯২১ – মৃত্যুবরণ করেন মীর্জা কুচাক খান জাঙ্গালী, তিনি ছিলেন ইরানের প্রখ্যাত স্বাধীনতা সংগ্রামী এবং ধর্মীয় ব্যক্তিত্ব।

? ১৯৪০ – মৃত্যুবরণ করেন সিও ইয়ৌমেই, তিনি ছিলেন চীনা সঙ্গীতজ্ঞ।

? ১৯৫২ – মৃত্যুবরণ করেন স্বাধীনতা সংগ্রামী ও তাবলিগ নেতা কিফায়েতুল্লাহ এর মুফতি।

? ১৯৮৩ – মৃত্যুবরণ করেন মোহাম্মদ সুলতান, তিনি ছিলেন বাংলাদেশের একজন প্রখ্যাত ভাষাসৈনিক ও প্রগতিশীল রাজনীতিবিদ।

? ১৯৯০ – মৃত্যুবরণ করেন মণি সিংহ, তিনি ছিলেন বাংলাদেশের একজন প্রখ্যাত বিপ্লবী বামপন্থী রাজনীতিবিদ ও কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা।

? ২০০৬ – মৃত্যুবরণ করেন শেফালী ঘোষ, তিনি ছিলেন বাংলাদেশের একজন প্রখ্যাত কণ্ঠশিল্পী।

.
#ইতিহাসে_আজকে_দিবস_সমূহ_ও_অন্যান্য:?✔️✔️

? আজ আন্তর্জাতিক সংহতি দিবস ( আজারবাইজান )।

? আজ নভি গড ইভ ( রাশিয়া )।

? আজ অমিসোকা ( জাপান )।

? আজ খাঞ্জা উৎসব এর ষষ্ঠ দিন ( আমেরিকা )।

.
#বিশেষ_দৃষ্টি_আকর্ষণ????

প্রতিদিন ইতিহাসের এই দিনে জানতে হলে এবং
ভালো লাগলে লাইক কমেন্ট ফলো শেয়ার করে পাশে থাকুন।
ও এরমধ্যে কোন ঘটনা বাদ অথবা ভুল হয়ে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন ( সংশোধন করে যুক্ত করে দেওয়া হবে )। ভুল-ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *