“মা হারানোর চেয়ে বড় ক্ষতি কিছুতে নেই”-প্রধানমন্ত্রী মোদিকে শোক প্রকাশ করলেন শাহবাজ

ভারতের গুজরাট রাজ্যের রাজধানী আহমেদাবাদের একটি হাসপাতালে শুক্রবার ভোররাত সাড়ে ৩টায় মারা যান দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেন। এরপর মোদির মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফসহ বিশ্বে নেতারা।
তিনি বলেন, মাকে হারানোর চেয়ে বড় ক্ষতি আর কিছুতে নেই।

টুইটারে দেওয়া এক বার্তায় শেহবাজ শরিফ বলেন, ‘মাকে হারানোর চেয়ে বড় ক্ষতি আর কিছু নেই। মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি আমার সমবেদনা।

গত মঙ্গলবার রাতে গুজরাটের রাজধানী আহমেদাবাদের ইউএন মেহতা হাসপাতালে হীরাবেন মোদিকে ভর্তি করা হয়েছিল। হাসপাতালটি এক বিবৃতিতে জানায়, শুক্রবার ভোর সাড়ে ৩টায় তার মৃত্যু হয়েছে। পরে তার মরদেহ নিয়ে গান্ধীনগরে যাওয়া হয়।

হীরাবেন এ গান্ধীনগরের কাছে রায়সান গ্রামে প্রধানমন্ত্রীর ছোট ভাই পঙ্কজ মোদির সঙ্গে থাকতেন। অবশ্য শেহবাজ শরিফ একাই নন। মোদির মায়ের মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন আরোও বেশ কয়েকজন বর্তমান ও সাবেক সরকার ও রাষ্ট্রপ্রধান।

এর আগে, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা নরেন্দ্র মোদির মায়ের মৃত্যুতে ভারতীয় প্রধানমন্ত্রীর প্রতি সমবেদনা জানান। টুইটারে দেওয়া এক বার্তায় তিনি বলেন, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদিজির মা হীরাবাজির দুঃখজনক মৃত্যুতে গভীর সমবেদনা জানাচ্ছি। তিনি একজন ভালো মানুষ এবং একজন সত্যিকারের কর্মযোগী ছিলেন। তার বিদেহী আত্মা শান্তিতে থাকুক।

এছাড়া নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহল ‘প্রচন্ড’ও শোক প্রকাশ করেছেন। একটি টুইট বার্তায় নেপালের প্রধানমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্নেহময়ী মা শ্রীমতি হীরাবা মোদির মৃত্যুর খবর পেয়ে আমি গভীরভাবে শোকাহত, আমি প্রধানমন্ত্রী মোদিজি এবং তার পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানাই। বিদেহী আত্মার চির শান্তির জন্য প্রার্থনা করছি।

নেপালের সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা এক টুইট বার্তায় জানান, শ্রদ্ধেয় মা হীরাবেন মোদির মৃত্যুতে শ্রী নরেন্দ্র মোদিজি এবং তার পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা। তার (হীরাবেন) আত্মা চিরন্তন মোক্ষ লাভ করুক।

শ্রীলংকার সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে এক টুইট বার্তায় বলেন, ‘শ্রীমতি হীরাবেন মোদির মৃত্যুর কথা শুনে গভীরভাবে দুঃখিত। প্রিয় মাকে হারানোয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির প্রতি আমার আন্তরিক সমবেদনা। শোকের এ সময়ে প্রধানমন্ত্রী ও তার পরিবারের প্রতি আমাদের প্রার্থনা।

সূত্র- এনডিটিভি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *