OMG! খাঁচার ভিতর হাত ঢুকিয়ে সিংহকে পোষ মানানোর চেষ্টা, অতঃপর….যা হলো

পশুরাজ সিংহের খাঁচায় হাত ঢুকিয়ে তাকে পোষ মানাতে গিয়েছিলেন এক যুবক। কিন্তু বিরক্ত হয়ে তাকে পাল্টা আক্রমণ করে বসে সিংহ। এ ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

ভিডিওটিতে দেখা গিয়েছে, একটি খাঁচায় দু’টি সিংহ বসে ছিল। চিড়িয়াখানার সেই সিংহের খাঁচার বাইরে দর্শকরাও ভিড় জমিয়েছিলেন। দুই যুবককে দেখা যায় খাঁচার একেবারে কাছে পৌঁছে যেতে। তারা রীতিমতো খাঁচার ফাঁক দিয়ে হাত গলিয়ে সিংহের গায়ে হাত বুলিয়ে দিচ্ছিলেন।

প্রথম সিংহটি দর্শকদের দিক থেকে মুখ ফিরিয়ে খাঁচার গা ঘেঁষে বসে ছিল। সে আগন্তুকের এই ‘বিড়ম্বনা’ সহ্য করে নিয়েছে মুখ বুজে। কিন্তু দ্বিতীয় জন বেশিক্ষণ তা সহ্য করেনি। তার মুখ ছিল দর্শকদের দিকেই ফেরানো। তার মাথায় হাত বুলিয়ে দেওয়ার সময় আচমকা যুবকের হাত কামড়ে ধরে সিংহটি। ভিডিওতে সেই দৃশ্য ধরা পড়েছে।

বড় বিপদ থেকে অবশ্য এ যাত্রা বেঁচে গিয়েছেন যুবক। সিংহের মুখ থেকে নিজের হাত ছাড়িয়ে আনতে পেরেছেন তিনি। খাঁচা থেকে দূরে সরে গিয়েছেন মুহূর্তেই। তবে তাদের আশপাশে যারা জড়ো হয়েছিলেন, তারা সিংহের কীর্তি দেখে আতঙ্কিত হয়ে পড়েন। ভিডিওতে ভয়ে দর্শকদের চিৎকার করতে শোনা গিয়েছে।

এই ভিডিও দেখে নেটাগরিকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। কেউ যুবকের জন্য সমবেদনা জানিয়েছেন। কেউ আবার বলেছেন, তার উচিত শিক্ষাই হয়েছে। খাঁচাবন্দি সিংহকে বিরক্ত করায় ক্ষোভ প্রকাশ করেছেন কেউ কেউ।

সূত্র: এনডিটিভি, আনন্দবাজার

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *