Recipe: সকালে মিষ্টি মুখ করুন নারকেলের বরফি দিয়ে, শিখেনিন বানানোর পদ্ধতি
December 30, 2022
মিষ্টি ও সুস্বাদু নারকেলের বরফি বানিয়ে ফেলা যায় খুব সহজেই। উৎসবে-পার্বণে পরিবেশন করতে পারবেন ঐতিহ্যবাহী এই আইটেমটি। ভেতরে নরম ও বাইরে মচমচে এই বরফি কীভাবে বানাবেন জেনে নিন।
উপকরণ
১. নারকেল বাটা ১ কাপ
২. এলাচ গুঁড়া আধা চা চামচ
৩. লবণ পরিমাণমতো
৪. চিনি এক কাপ
৫. গুঁড়া দুধ আধা কাপ
৬. ঘি ১ টেবিল চামচ ও
৭. কিসমিস ও বাদাম কুচি পরিমাণমতো।
পদ্ধতি
প্যানে হালকা ঘি গরম করে নারকেল বাটা ভেজে নিন। ভাজা নারকেলের মধ্যে এলাচ, লবণ, চিনি ও গুঁড়া দুধ মিশিয়ে ভালোভাবে নাড়তে থাকুন।
নারকেলের মিশ্রণ আঁঠালো হয়ে এলে চুলা বন্ধ করে দিন। এবার একটি বাটিতে ঘি লগিয়ে তাতে নারকেলের মিশ্রণ ঢেলে নিন।
তারপর সমান করে নিন। এরপর গুঁড়া দুধ, কিসমিস ও বাদাম কুচি দিয়ে বরফির আকারে কেটে সাজিয়ে পরিবেশন করুন।