জুলাইয়ে ছুটির মেলা! স্কুল-কলেজ থেকে অফিস, একনজরে দেখে নিন ছুটির তালিকা

জুলাই মাসে ছুটির তালিকা: নতুন মাস শুরু হতেই খুশির খবর সাধারণ মানুষ থেকে সরকারি কর্মীদের জন্য। জুলাই মাসে সরকারি দফতর, স্কুল, কলেজ এবং ব্যাঙ্কে মিলছে একগুচ্ছ ছুটি। ছুটির এই সুবাদে আপনি যদি লং উইকেন্ড বা ছোটখাটো ভ্রমণের পরিকল্পনা করে থাকেন, তবে ঝটপট চোখ বুলিয়ে নিন জুলাইয়ের ছুটির তালিকায়।
জুলাই মাসের বিশেষ ছুটির দিনগুলি:
-
১ জুলাই (বুধবার): পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিশিষ্ট চিকিৎসক ডা. বিধানচন্দ্র রায়ের জন্মদিন। এই দিনটি ‘ডক্টরস ডে’ হিসেবে পালিত হয়। রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী, আজ রাজ্যে অর্ধদিবস ছুটি রয়েছে।
-
৬ জুলাই (সোমবার): রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর। ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষ্যে ৬ জুলাই রাজ্যজুড়ে সরকারি ছুটি ঘোষণা করেছে অর্থ দফতর। ফলে সপ্তাহের শুরুতেই লম্বা ছুটির সুযোগ পাচ্ছেন কর্মীরা।
-
১৬ জুলাই (বৃহস্পতিবার): রথযাত্রা উপলক্ষে এই দিনটিতে রয়েছে বিশেষ ছুটি।
ব্যাঙ্কে ছুটির আপডেট: ২০২৬ সালের জুলাই মাসে ব্যাঙ্কগুলিতে মোট ১২ দিন ছুটি থাকবে। এর মধ্যে মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার (১১ জুলাই ও ২৫ জুলাই) ব্যাঙ্ক পরিষেবা বন্ধ থাকবে। তবে রথযাত্রা উপলক্ষে ভুবনেশ্বরে ব্যাঙ্ক বন্ধ থাকলেও, পশ্চিমবঙ্গে রথযাত্রার দিন ব্যাঙ্ক খোলা থাকবে বলে জানা গিয়েছে।