SPORTS: নেইমারকে পিএসজি থেকে বিতাড়িত করতে চান এমবাপ্পে, ফের শুরু দ্বন্দ্ব

ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের সঙ্গে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়রের দ্বন্দ্ব নতুন নয়। বিশ্বকাপের সময় এই রেষারেষি কিছুটা নীরব থাকলেও আবার সরব হয়ে উঠেছে। তাতে মূল ভূমিকায় এমবাপ্পে। ফরাসি তারকা ক্লাবকে সাফ জানিয়ে দিয়েছেন, নেইমার ক্লাবে থাকলে তিনি থাকবেন না।
বিশ্বকাপের পরপরই গুঞ্জন উঠেছিলো, ফরাসি এমবাপ্পে সম্ভবত রিয়াল মাদ্রিদে যোগ দিতে চলেছেন। তবে রিয়াল মাদ্রিদ সরাসরি জানিয়ে দিয়েছে, এমবাপ্পেকে আর চাইছে না তারা। কেননা চলতি মৌসুমেই রিয়ালকেও বড়সড় ধোকা দিয়েছেন এমবাপ্পে।

এদিকে মাদ্রিদে যাওয়া হচ্ছে না নিশ্চিত হওয়ার পরেই এমবাপ্পে এবার পিএসজিকে তিনটি শর্ত জুড়ে দিয়েছেন। আর শর্ত না মানলে তিনি ক্লাব ছাড়বেন। এমবাপের পিএসজিকে দেওয়া প্রথম শর্তই হলো- নেইমারকে ছেড়ে দিতে হবে।

নেইমারের সঙ্গে এক ক্লাবে খেলতে চান না এমবাপ্পে!মেসির সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ভালো থাকলেও নেইমারের সঙ্গে তার সমস্যা রয়েছে। দ্বিতীয় শর্তে বর্তমান পিএসজি কোচ ক্রিস্টোফ গ্যালতিয়েরকে সরিয়ে জিনেদিন জিদানকে নিয়ে আসার কথা বলেছেন তিনি।

এমবাপ্পের তৃতীয় শর্তটা হলো, নেইমারকে ছাড়ার পর পিএসজিকে দুজন খেলোয়াড় কিনতে হবে। লেভানদোভস্কি অথবা হ্যারি কেইনকে সতীর্থ হিসেবে পেতে চান এমবাপে।

ফরাসি ক্লাবটির সঙ্গে এমবাপ্পের শর্তের খেলা নতুন কিছু নয়। গেল বছরও পিএসজিতে নতুন করে চুক্তি করার সময়ে এমবাপেকে ক্লাবের পক্ষ থেকে একাধিক প্রতিশ্রুতি দেওয়া হলেও রাখেনি ফ্রান্সের ক্লাবটি। এবার দেখার বিষয় তাদের অবস্থান কি হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *