রাজ্যজুড়ে বৃষ্টির লাল সতর্কতা! উত্তরবঙ্গ ভাসছে, দক্ষিণবঙ্গেও দুর্যোগের ঘণ্টা

আষাঢ়ের শুরুতেই রাজ্যজুড়ে দাপট দেখাচ্ছে বর্ষা। সোমবার সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা, কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ফিরেছে স্বস্তি। তবে আলিপুর আবহাওয়া দপ্তরের সাম্প্রতিক আপডেট বলছে, আগামী কয়েকদিন বাংলার আবহাওয়া আরও উত্তাল হতে চলেছে।

উত্তরবঙ্গে দুর্যোগের লাল সতর্কতা: উত্তরবঙ্গের জেলাগুলোতে বর্ষা এখন পূর্ণ সক্রিয়। ভারী থেকে অতিভারী বৃষ্টির কারণে দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের জন্য জারি করা হয়েছে ‘রেড অ্যালার্ট’। গত ২৪ ঘণ্টাতেই সাঁকোশ ও শুঙ্গাচি চা বাগান এলাকায় ১৯-২১ সেন্টিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ৩০ জুন ও ১ জুলাই পর্যন্ত এই অতিভারী বৃষ্টির ধারা বজায় থাকবে।

  • ঝুঁকি: পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কা প্রবল। পাশাপাশি তিস্তা, তোর্সা ও জলঢাকা নদীর জলস্তর বাড়তে পারে, যার ফলে নিচু এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া: কলকাতা, হাওড়া, হুগলি সহ দক্ষিণবঙ্গের জেলাগুলোতেও বৃষ্টির গতিপ্রকৃতি বাড়বে। আগামী কয়েকদিন ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বিশেষ করে বুধবার বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া এবং দুই বর্ধমানে ঝড়ের দাপট বেশি থাকতে পারে। ১ জুলাই ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

সপ্তাহান্তে ফের দুর্যোগ: আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সপ্তাহের শেষে অর্থাৎ ৫ জুলাই রবিবার কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া এবং মেদিনীপুর জেলাগুলোতে ফের ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *