সোমবার হল না শুনানি, মঙ্গলবারও ধোঁয়াশা! ডিজে মামলায় আরও বিপাকে অভিষেক?

গত বৃহস্পতিবার বিচারপতি কৌশিক চন্দের বেঞ্চে এই মামলাটি দায়ের করার অনুমতি পেয়েছিলেন অভিষেক। সোমবার সেই মামলার শুনানির দিন ধার্য ছিল। কিন্তু এদিন সংশ্লিষ্ট বিচারপতি এজলাসে না বসায় শুনানি প্রক্রিয়া সম্পন্ন হয়নি। এরপর অভিষেকের আইনজীবীরা বিকল্প কোনো এজলাসে শুনানি করানোর চেষ্টা করলেও তা সফল হয়নি। এখন মঙ্গলবার শুনানি হবে কি না, তা নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা।

সিআইডির তলব ও বিতর্ক:

সূত্রের খবর, গত শুক্রবারই ডিজে মন্তব্যের প্রেক্ষিতে কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চেয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আগামী ৩০ জুন সিআইডির কার্যালয়ে হাজিরা দেওয়ার জন্য নোটিশ পাঠানো হয়েছে। পুলিশ চায় ওই মন্তব্যের সত্যতা যাচাই করতে সাংসদের কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করতে। এই পদক্ষেপকে চ্যালেঞ্জ জানিয়েই তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন।

এখন আদালতের শুনানির দিকেই তাকিয়ে রয়েছেন সব পক্ষ। একদিকে সিআইডির তলব এবং অন্যদিকে আদালতের শুনানির অনিশ্চয়তা—সব মিলিয়ে এই ডিজে-কাণ্ডে তৃণমূল সাংসদের অস্বস্তি যে ক্রমশ বাড়ছে, তা বলাই বাহুল্য। এখন ৩০ জুন তাঁকে হাজিরা দিতে হয় কি না, সেটাই দেখার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *